মিশন ২০২১, তিনগুণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নামলেন মুকুল-দিলীপরা

মিশন ২০২১, তিনগুণ লক্ষ্যমাত্রা বাড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামলেন মুকুল-দিলীপরা

বিজেপি ফের বাংলায় সদস্য সংগ্রহ অভিযানে নামল। এবার লক্ষ্যমাত্রা বেড়ে হল তিনগুণ। বাংলায় ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে এই সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমেই প্রচারে ফের ঝড় তুলতে চাইছে বিজেপি নেতৃত্ব। ২০১৯-এ এই সদস্য সংগ্রহ অভিযানে নেমে প্রভূত সাফল্য মিলেছিল। আবারও তাই এই পথে লাভ কুড়োতে অগ্রণী হল বিজেপি।

বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা উদ্বোধন করেন বাংলার এই সদস্য সংগ্রহ অভিযানের। তারপরই বাংলার তিন প্রধান নেতা দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিনহা বাংলায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। বিজেপি রাজ্য সভাপতি জানান, এই অভিযানে আমাদের এবার লক্ষ্যমাত্রা তিন লক্ষ সদস্য সংগ্রহ।

এক কোটিতে সাফল্য, লক্ষ্য এবার তিনগুণ

এক কোটিতে সাফল্য, লক্ষ্য এবার তিনগুণ

দিলীপ ঘোষ বলেন, এর আগে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে আমরা সফল হয়েছিলাম। তারপরে অনেক সদস্য যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। তাঁরা আমাদের সঙ্গে আসতে চাইছেন, কাজ করতে চাইছেন। তাঁদের আবেদনের কথা বিবেচনা করেই আমরা ফের এই সদস্য় সংগ্রহ অভিযান শুরু করতে চলেছি।

দিল্লির বৈঠকে আলোচনার পরই অভিযান

দিল্লির বৈঠকে আলোচনার পরই অভিযান

তিনি বলেন, দিল্লির বৈঠকে আমরা আলোচনা করেছিলাম, আমাদের সংগঠন কতদূর বিস্তৃত হয়েছে, প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ কতদূর এগিয়েছে, নতুন মেম্বারশিপের কাজ শুরু, আত্মনির্ভর ভারত নিয়ে প্রশিক্ষণের ব্যাপারে। সর্বোপরি ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে এইসব আলোচনা হয়েছিল।

বিজেপির ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

বিজেপির ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা

দিলীপ ঘোষ এদিন জানি্য়ে দেন, এবার সেই আলোচনা মতোই আমরা নতুন মেম্বারশিপের কাজ শুরু করছি। ৭ অগাস্ট শুক্রবার থেকে এই অভিযান শুরু হয়ে গেল। এবার ৩ কোটি সদস্য সংগ্রহ করা আমাদের লক্ষ্যমাত্রা। ২০২১-এর নির্বাচন জয়ের লক্ষ্যে তিন কোটি সদস্য সংগ্রহ আমাদের একটা মিশন।

আত্মনির্ভর ভারত ও প্রধানমন্ত্রীর চিঠি

আত্মনির্ভর ভারত ও প্রধানমন্ত্রীর চিঠি

ইতিমধ্যে ১৮০০ কর্মীকে নিয়ে আত্মনির্ভর ভারতের প্রশিক্ষণের কাজ শুরু করেছে বিজেপি। জন্য জেলাভিত্তিক কাজ চলছে। প্রতি বুথ থেকে পাঁচটি স্মার্ট ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর চিঠি এক কোটি বাড়িতে পাঠানোর টার্গেট নিয়েছিল বিজেপি। ইতিমধ্যে ৯৫ লক্ষ পরিবারের কাছে তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বিজেপি, জানান দিলীপবাবুরা।

{quiz_271}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+