তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি! ২০২১ নির্বাচনে টার্গেট ফিক্সড মুকুল রায়ের

বিজেপির পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলার কুর্সির দখল নিতে ইতিমধ্যেই টার্গেট ফিক্সড করে ফেলেছেন মুকুল রায়রা।

বিজেপির পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলার কুর্সির দখল নিতে ইতিমধ্যেই টার্গেট ফিক্সড করে ফেলেছেন মুকুল রায়রা। একেবারে কৌটিল্যের ভূমিকা নিয়ে তিনি বিজেপির জন্য লক্ষ্য স্থির করেছেন। লোকসভার নিরিখে অঙ্ক কষেই তিনি স্থির করছেন টার্গেট।

বিজেপির ঘাটতি ২৭ আসনের

বিজেপির ঘাটতি ২৭ আসনের

২০১৯-এর ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল ১৬৪ আসনে। বিজেপি এগিয়ে ছিল ১২১টিতে। মোট ২৯৪ আসনের বাংলায় ম্যাজিক ফিগার ১৪৮। ম্যাজিক ফিগার পেতে সেই নিরিখে বিজেপির দরকার আরও ২৭টি আসন। এখন এই ঘাটতি পূরণের লক্ষ্যেই বিজেপি অঙ্ক কষছে। জোর দেওয়ার চেষ্টা করছে সেইসব আসনগুলিতেই।

২৯ আসনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস বিজেপির

২৯ আসনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস বিজেপির

বিজেপির অঙ্কে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তা হল বিজেপি ১ থেকে ৩ হাজার ভোটে পিছিয়ে রয়েছে রাজ্যের ২৯টি বিধানসভা আসনে। এই ২৯টি আসনকে টার্গেট করেছে বিজেপি। বিজেপি মনে করছে অগ্রগতি ধরে রেখে যদি এই ২৯টি আসনকে টার্গেট করা যায় তবে তাঁদের লক্ষ্যপূরণ অনেক সহজ হয়ে যাবে।

বিজেপির টার্গেট এবার ১৮০

বিজেপির টার্গেট এবার ১৮০

বিজেপি এগিয়ে আসে ১২১ আসনে। আর ২৯টি আসনের সামান্য ব্যবধান মুছে ফলতে পারলে হাসিল হয়ে যাবে ম্যাজিক ফিগার। কিন্তু বিজেপি স্থির করেছে, এবার বিধানসভা নির্বাচনে বাংলায় ১৮০ আসন টার্গেট করে এগোবে তারা। ২৯৮ আসনের মধ্যে বিজেপির লক্ষ্য ১৮০, তাহলে তৃণমূলে ১০০-র মধ্যে বেঁধে রাখা যাবে।

তিন শতাংশের ফারাক মুছতে অঙ্ক

তিন শতাংশের ফারাক মুছতে অঙ্ক

ভোট শতাংশের নিরিখে তৃণমূলের থেকে একটু পিছিয়ে বিজেপি। মাত্র তিন শতাংশের ফারাক ছিল তৃণমূলের। তৃণমূল পেয়েছিল ৪৩.২৮ শতাংশ ভোট। আর বিজেপি পায় ৪০.২৫ শতাংশ ভোট। তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ২,৪৭,৫৬,৯৮৫ ভোট। আর বিজেপির প্রাপ্ত ভোট ২,৩০,২৮,৩৪৩। বামেদের ভোট ৩৫,৯৪,২৮৩ (৬.২৮ শতাংশ)। কংগ্রেসের ভোট ৩২,১০,৪৮৫ (৫.৬১ শতাংশ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+