ভোটারদের ঘরে ঘরে পৌঁছতে অভিযান বিজেপির, ‘দুয়ারে সরকারে’র পাল্টা প্রচার শুরু

ভোটারদের ঘরে ঘরে পৌঁছতে অভিযান বিজেপির, ‘দুয়ারে সরকারে’র পাল্টা প্রচার শুরু

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারকে দুয়ারে দুয়ারে এনেছেন। মানুষকে পরিষেবা দিতে শুরু হয়ে রাজ্যের মা-মাটি-মানুষের সরকারের নয়া অভিযান। এই অভিযান থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে ফায়দা লুটবে তৃণমূল কংগ্রেস। তাই বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা পাল্টা নয়া প্রচারাভিযানে মানুষের ঘরে ঘরে পৌঁছতে চাইছে।

ঘরে ঘরে জনসংযোগে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’

ঘরে ঘরে জনসংযোগে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’

একুশের জমি শক্ত করতে এবার বাড়ি বাড়ি প্রচারে জোর দিয়েছে বিজেপি। বিজেপির এই নতুন জনসংযোগের নাম ‘আমার বুথ সবচেয়ে মজবুত'। এই কর্মসূচির সূচনা করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, একুশের বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না। তৃণমূল যেখানে তাঁদের উন্নয়নকে দুয়ারে দুয়ারে নিয়ে যেতে চাইছে, বিজেপি চাইছে জনসংযোগে ঘরে ঘরে পৌঁছতে।

রাজ্যের ৭৮ হাজার বুথই বিজেপির টার্গেট একুশে

রাজ্যের ৭৮ হাজার বুথই বিজেপির টার্গেট একুশে

বিজেপি রাজ্য সভাপতি ঘোষণা করেন, রাজ্যের ৭৮ হাজার বুথই বিজেপির টার্গেট। বিজেপি কর্মীরা সমস্ত বুথে বুথে যাবেন। মানুষের বাড়ি বাড়ি ঘুরবেন। এই কর্মসূচির জন্য একটি থিম সংও তৈরি করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বক্তব্য তুলে ধরবে দলের কর্মীরা। রাজ্য সরকারের ব্যর্থতা ও মোদী সরকারের সাফল্য তুলে ধরবেন তাঁরা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের

কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির কথা তাঁরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই কর্মসূচির মাধ্যমে। বিজেপি কর্মীরা দেখবেন ভোটার তালিকায় সকলের নাম উঠেছে কি না। এদিন মমতাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আমরা ৫০ হাজার কৃষকের সমাবেশ করে দেখাব, হিম্মত থাকলে ১০ হাজার কৃষকের সমাবেশ করে দেখাক তৃণমূল।

ঘরে ঘরে পতাকা, বুথ সভাপতির জন্য নেমপ্লেট

ঘরে ঘরে পতাকা, বুথ সভাপতির জন্য নেমপ্লেট

এদিন আমার বুথ সবচেয়ে মজবুত অভিযানের সূচনা করে দিলীপ ঘোষ বুথ সভাপতিদের নির্দেশ দেন, তা সফল করতে। বুথ সভাপতির ঘরে একটি করে নেম প্লেট বসানো হবে। সেইসঙ্গে লাগানো হবে বিজেপির পতাকা। প্রত্যেক নেতা-কর্মীকেই তিনি বাড়িতে বাড়িতে বিজেপির পতাকা লাগাতে বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+