খেলা হবে দিবসের পাল্টা শহিদ সম্মান যাত্রা, ১৬ অগস্ট নতুন মোড়কে ময়দানে নামছে বিজেপি

খেলা হবে দিবসের পাল্টা শহিদ সম্মান যাত্রা, ১৬ অগস্ট নতুন মোড়কে ময়দানে নামছে বিজেপি

১৬ অগস্ট গোটা রাজ্যে খেলা হবে দিবস পালন করবে রাজ্য সরকার। চুপ করে বসে নেই বিজেপি। এক প্রকার শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়েই ময়দানে নামছে বঙ্গ বিেজপি। সেই িদনটি গোটা রাজ্যে আশির্বাদ শহিদ সম্মান যাত্রা হিসেবে পান করবে তাঁরা। এই যাত্রার ইউএসপি হল ভোট পরবর্তী হিংসায় মৃত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যাবেন বিজেপি মন্ত্রীরা। খেলা হবে দিবসকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন খেলায় নামছে বিজেপি।

খেলা হবে দিবস

খেলা হবে দিবস

স্বাধীনতা দিবসের পরের দিন খেলা হবে দিবস পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। প্রসঙ্গত উল্লেখ্য একুশের ভোটের প্রচার মঞ্চ থেকেই খেলা হবে স্লোগান জনপ্রিয় হয়ে উঠেছিল। প্রথমে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল এই খেলা হবে স্লোগান দিয়েছিলেন। সেটা পরে নেত্রীর মুখেও শোনা যেতে শুরু করে। এই নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছিল। বিজেপি নেতারাও খেলা হবে স্লোগান তুলেছিলেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারে এসে খেলা হবে স্লোগান দিয়েছিলেন। একুশের ভোটের সেই েখলা হবে স্লোগানের জনপ্রিয়তাকেই খেলা হবে দিবস ঘোষণা করে স্মরণীয় করে রাখতে চান মমতা। এদিন রাজ্যের সব ক্লাব গুলিকে ফুটবল দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় ১ লক্ষ ফুটবল দেবে রাজ্য সরকার। রাজ্যের যুবাদের মধ্যে খেলাধুলার অভ্যাসকে জাগিয়ে রাখতেই এই দিন বিশেষ ভাবে উদযাপন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজেপির পাল্টা কর্মসূিচ

বিজেপির পাল্টা কর্মসূিচ

মমতা সরকারের খেলা হবে দিবসের দিনেই পাল্টা কর্মসূচি নিয়ে ময়দানে নামছে বিজেপি। রাজ্যে এদিন আশীর্বাদ শহিদ সম্মান যাত্রা করবে বিজেপি। বৃহস্পতিবার বিজেপি নেতা সাংবাদিক বৈঠক করে বিজেপির এই কর্মসূচির কথা ঘোষণা করেন। ১৬ অগস্ট শুধু বাংলায় না গোটা দেশে আশীর্বাদ যাত্রা করবে বিজেপি। বাংলায় সেই আশির্বাদ যাত্রা- আশির্বাদ শহিদ সম্মান যাত্রা হিসেবে উদযাপিত হবে। এদিন ভোট পরবর্তী হিংসায় মৃত দলীয় কর্মীদের বাড়ি বাড়ি যাবেন বিজেপি মন্ত্রীরা। নিজ নিজ কেন্দ্রে ভোট পরবর্তী হিংসায় শহিদদের বাড়িতে যাবেন তাঁরা। কেন্দ্রীয় মন্ত্রিসভায় নব নিযুক্ত চার মন্ত্রী অর্থাৎ নিশীথ প্রামানিক, জন বার্লারা ঘুরবেন বাড়ি বাড়ি। ভোটপরবর্তী হিংসায় বাংলায় ৪০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। তাদের পরিবারের পাশে থাকার বার্তা নিয়েই বিজেপি নেতাদের এই সফর বলে মনে করা হচ্ছে।

গোটা দেশে আশীর্বাদ যাত্রা

গোটা দেশে আশীর্বাদ যাত্রা

বাংলার পাশাপাশি গোটা দেশেই ১৬ অগস্ট আশির্বাদ যাত্রা করবে বিজেপি। কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষ কেমন আছেন তা দেখবেন তাঁরা। কোভিড পরিস্থিতিতে তাঁরা সঠিক টিকা পাচ্ছেন কিনা সেটা নিয়েও খবর নেবেন তাঁরা। গণ সরবরাহ ব্যবস্থা ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও কেন্দ্রীয় সহযোগিতা তাঁদের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা নিয়েও কথা বলবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সঙ্গে কথা বলেছিলেন মোদী। সেই বৈঠকে নিজ নিজ এলাকায় মন্ত্রী সাংসদদেব ভ্যাকসিনেশন নিয়ে খোঁজ নিতে বলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন কংগ্রেস টিকা সংকট বলে অপ প্রচার চালাচ্ছে সেই সংকট মোকাবিলার জন্যই মন্ত্রীদের নিজ নিজ কেন্দ্রে তৎপর হতে বলেছিলেন তিনি।

ত্রিপুরা টার্গেট মমতার

ত্রিপুরা টার্গেট মমতার

বঙ্গ জয়ের পর এবার ২০২৪কে টার্গেট করে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিরোধী ঐক্য তৈরি করতে ঝাঁপিয়েছেন মমতা। কথা বলেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। তারপরেই ত্রিপুরায় পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ত্রিপুরায় শক্তি বাড়াতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখতেই খেলা হবে স্লোগান শুরু হয়ে গিয়েছে। সেখানে অভিষেকের কনভয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আগরতলায় সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা দখলের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+