পাড়ায় পাড়ায় বসবে কাউন্টার, দুর্গাপুজোয় কোন পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি

পাড়ায় পাড়ায় বসবে কাউন্টার, দুর্গাপুজোয় কোন পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি

দুর্গাপুজো শুরু হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। ভোট আর করোনা আবহে এবারের দুর্গাপুজো যে একটু অন্য মাত্রা পাবে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপি এই সুযোগ হাতছাড়া করতে নারাজ। তোর জোর শুরু হয়ে গিয়েছে। পুজো মণ্ডপ গুলিকে কেন্দ্র করে পাড়ায় পাড়য়া সদস্য সংগ্রহের স্টল করবে বিজেপি। সেখান থেকেই শুরু হবে একুশের আগে সদস্য সংগ্রহ অভিযান।

একুশের আগে টার্গেট দুর্গাপুজো

একুশের আগে টার্গেট দুর্গাপুজো

একুশের বিধানসভা ভোটের আগে বড় টার্গেট হতে চলেছে দুর্গাপুজো। সব রাজনৈতিক দলই মোটামুটি পরিকল্পনা ছকে ফেলেছে। পুজো মণ্ডপগুলিকে কেন্দ্র করেই একাধিক কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি। পাড়ায় পাড়য় স্টল তৈরি করবে গেরুয়া শিবির আর সেই স্টল থেকেই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলবে।

থিম সংয়ে প্রচার

থিম সংয়ে প্রচার

পাড়ায় পাড়ায় কাউন্টার করে সেখানে বিজেপির প্রচারে থিম সং বাজানো হবে। বিজেপিতে যোগ দেওয়াহ আহ্বান জানিয়ে হবে প্রচার। বামেরা যেভাবে বইয়ের স্টল খুলে প্রচার চালায়। ঠিক সেই ভাবেই খোলা হবে বইয়ের স্টল। যেখানে বিজেপির আদর্শ এবং পার্টির একাধিক বিষয় নিয়ে বই বিক্রি করা হবে। এক হাজারের বেশি বুক স্টল খোলা হবে।

মোদীর কাজে প্রচার

মোদীর কাজে প্রচার

রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী উন্নয়নকে হাতিয়ার করে ভোটের অস্ত্রে শান দিচ্ছেন। এবং ঘরে ঘরে রাজ্য সরকারের উন্নয়নের কাজের প্রচার করার নির্দেশ দিয়েছেন। ঠিক একই কায়দায় মোদী সরকারের উন্নয়ন মূলক কাজের প্রচার রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চায় বঙ্গ বিজেপি।

আসছেন অমিত শাহ

আসছেন অমিত শাহ

পুজোর আগেই রাজ্যে আসছেন অমিত শাহ, জেপি নাড্ডারা। বেশ কয়েকদিন তাঁরা কলকাতায় থাকবেন। বঙ্গ বিজেপির সংগঠন ঢেলে সাজাবেন তিনি। একাধিক ভার্চুয়াল বৈঠকও করার কথা অমিত শাহের। সেই বৈঠকে একুশের ভোটের রণকৌশন চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+