জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ
জেপি নাড্ডার ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ
দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাসহ একাধিক শীর্ষ নেতৃত্বের গাড়িতে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করল বিজেপির জেলা নেতৃত্ব।

বিজেপি সূত্রের খবর, ঘটনার প্রতিবাদ স্বরূপ এদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে রাজ্য নেতৃত্ব। এদিন কেষ্টপুর মোড়ে টায়ার জ্বালিয়ে ভিআইপি রোড অবরোধ করেছে বিজেপি।

পাশাপাশি, পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। হাওড়াতে জেলাশাসকের বাংলোর সামনে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মীরা।

একইসঙ্গে উত্তরে তুফানগঞ্জেও ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি। যানজটে আটকে পড়ে বহু যানবাহন। দোষীদের গ্রেফতারের প্রতিবাদে অবরোধে সামিল হন বিজেপি কর্মী, সমর্থকরা।

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কাঁথি-দিঘা বাইপাসের উপরেও গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। নাড্ডার গাড়িতে হামলার প্রতিবাদে হুগলির ডানকুনির কালিপুরেও অবরোধ বিক্ষোভ করেছে বিজেপি।

কাটোয়ার আখড়া বাসস্ট্যান্ডে এসটিকেকে সড়ক পথ অবরোধ করে বেশ কিছু বিজেপি কর্মী ও সমর্থক। চলে বিক্ষোভ প্রদর্শন। শেষে সাধারন মানুষের অসুবিধা হচ্ছে দেখে অবরোধ তুলে নেয় বিজেপি কর্মীরা।

বাঁকুড়ার ছাতনায় বিক্ষোভ দেখায় বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির ছাতনা মন্ডল ১এর সভাপতি জীবন মন্ডলের নেতৃত্বে প্রায় চারশোর বেশি কর্মী সমর্থক এদিন বিক্ষোভ মিছিল করেন। এই রালি বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলে। বিজেপির অভিযোগ, বারবার তাদের উচ্চস্তরের নেতাদের উপর কেন এভাবে আক্রমণ করা হচ্ছে! জেপি নাড্ডাকে কেন আক্রমণ করা তা অবিলম্বে সরকারকে জবাব দিতে হবে।

বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাটে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মীরা। বসিরহাট চৌমাথা মোড়ে টাকি রোডের উপর। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে ঘটনার নিন্দা করে প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা।

জেপি নাড্ডার কনভয়ে হামলার জের আঁছড়ে পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুর, কাঁকসায়। বৃহঃস্পতিবার বিকালে কাঁকসার পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের মিনিবাজার মোড়ে সড়ক অবরোধ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাস্তার ওপর বসে পড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টা অবরোধ হতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। রাস্তা থেকে অবরোধকারীদের সরিয়ে দেয়। অবরোধ তুলে দেয়।













Click it and Unblock the Notifications