'টুম্পা' গানে উদ্দাম নাচ কাউন্সিলরের! জেলা আইএনটিটিইউসি সভাপতিকে নিয়ে মমতা ও তৃণমূলকে বিঁধল বিজেপি
TMC vs BJP: তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সভাপতি হয়েছেন সন্দীপ বসু। যিনি আবার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালনা পুরসভার কাউন্সিলর, পুরসভার পূর্ত কর্মাধ্যক্ষও বটে।
জেলার শ্রমিক সংগঠনের শীর্ষপদে বসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে নিশানা করল বিজেপি। রাজ্য বিজেপির এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে (যার সত্যতা যাচাই ওয়ানইন্ডিয়া বাংলা করেনি), যা নিয়ে রাজনৈতিক মহল সরগরম।

রাজ্য বিজেপির তরফে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "আইএনটিটিইউসি-র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসুর এই অশ্লীল নাচ বাংলার রাজনৈতিক মূল্যবোধে দাগ লাগানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি নেতাদের নিম্ন রুচিকে জনসমক্ষে এনেছে। যা দলের নীতি-নৈতিকতার কলঙ্কজনক প্রতিফলন।"
এখানেই না থেমে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে জানতে চাওয়া হয়েছে, এই ধরনের অশ্লীল কাজ দলনেত্রী ক্ষমা করে দেবেন কিনা? ভিডিওটি কবেকার, কোথায় তোলা হয়েছে তা বোঝা না গেলেও দেখা গিয়েছে, রাতে কোনও পিকনিকের দৃশ্য। কেন না, একটি হাতা নিয়ে নাচতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে, যিনি সন্দীপ বলে দাবি বিজেপির।
Sandeep Basu's obscene dance as INTTUC Bardhaman Purba District President is a stain on Bengali political values, exposing the low standards of TMC and INTTUC leaders. A disgraceful reflection on the party's ethics.
— BJP West Bengal (@BJP4Bengal) February 2, 2024
Does Mamata Banerjee condone such obscenity? #MamataBanerjee pic.twitter.com/drefSVLo3j
যে জায়গায় 'টুম্পা সোনা' গানে উদ্দাম নাচতে দেখা গিয়েছে দু-জনকে সেখানে রান্নাবান্নার সরঞ্জাম রাখা আছে। ফলে বোঝা যাচ্ছে, এই ভিডিওটি কোনও পিকনিক বা বনভোজনের আসরেই তোলা হয়েছে। সন্দীপ বসু ওয়ানইন্ডিয়া বাংলাকে জানিয়েছেন, এটা ফেক ভিডিও। তাঁকে হেয় করতেই এই ভিডিও পোস্ট করা হয়েছে। প্রয়োজনে এই ভিডিও নিয়ে মানহানির মামলা করবেন বলেও জানালেন সন্দীপ।












Click it and Unblock the Notifications