'এটাও কি SIR-এর জন্য'? কলকাতায় ভূমিকম্পের পর মমতাকে খোঁচা বিজেপির, শোরগোল রাজ্য রাজনীতিতে

আজ কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প হওয়ার কিছুক্ষণ পরেই, বঙ্গ বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে জিজ্ঞাসা করে যে, এই ভূমিকম্পটা কী বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার কারণে হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, বিজেপির পশ্চিমবঙ্গ ইউনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করেছে, " পশ্চিমবঙ্গে আজ ভূমিকম্প অনুভূত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি SIR-এর কারণেই হল?"

SIR-

তৃণমূলের দাবি অনুসারে, SIR প্রক্রিয়ার জন্য রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এমনকি বেশ কয়েকজনের আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। যা চলমান ভোটার তালিকা সংশোধনের সাথে যুক্ত করেছে তৃণমূল। মূলত তৃণমূলের এই দাবিকেই বিজেপি স্পষ্ট ভাবে উপহাস করল।

এসআইআর-এর কার্যক্রম নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিজেপির মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার মমতা, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে একটি চিঠি লিখে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তিনি এই এসআইআর-এর কার্যক্রমকে 'বিশৃঙ্খল, জবরদস্তিমূলক এবং বিপজ্জনক' বলে বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে তিনি সেই চিঠি লিখতে বাধ্য হয়েছিলেন।

তবে বিজেপি তাঁর সেই অভিযোগগুলি উড়িয়ে দিয়ে দাবি করেছে যে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্যে আইনি SIR প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করছে। বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরোধিতা করছেন কারণ তিনি আসন্ন ভোটে তাঁর ভোটার কমে যাওয়ার কথা চিন্তা করছেন।

তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে, বাংলার কমপক্ষে ৩০ জন ভোটার তাদের ভোটাধিকার হারানোর ভয়ে আত্মহত্যা বা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে দুজন বুথ লেভেল অফিসার (BLO)ও রয়েছেন। তাঁরা কাজের চাপের কারণে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+