এসসি-এসটিদের নিয়ে ব্যবসা করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করে পদ ছাড়লেন বিজেপির এসসি-এসটি সেলের সভাপতি
এসসি-এসটিদের নিয়ে ব্যবসা করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করে পদ ছাড়লেন বিজেপির এসসি-এসটি সেলের সভাপতি
এসসি এসটিদের দেখিয়ে বিজেপি ব্যবসা করছে। প্রকাশ্যে বিস্ফোরক অভিযোগ করে প্রথম দফার আগে দল ছাড়লেন বিজেপির এসসি-এসটি সেলের সভাপতি দুলাল বর। মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এসসি-এসটি সেলের একজনকেও এবার ভোটের টিকিট দেওয়া হয়নি। রাগেই এক প্রকার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনই দাবি করেছেন দুলাল বর। তবে বিজেপি ছাড়ার বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তের কথা জানাননি তিনি।

পদত্যাগ বিজেপি নেতার
প্রথম দফার ভোটের মুথে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন দুলাল বর। এসসি-এসটি সেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে বিেজপি নেতা প্রকাশ্যে অভিযোগ করেছেন এসসি-এসটি সেলের এক জনকেও এবার প্রার্থী করেনি বিজেপি। এসসি-এসটিদের দেখিয়ে ব্যবসা করছে বিজেপি। কিন্তু তাঁদের টিকিট দেওয়া হচ্ছে। রাগে তাই সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন

মুকুলের অস্বস্তি বাড়ল
মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিেয়ছিলেন দুলাল বর। তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না আঁছ করেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া। কিন্তু বিজেপিতে এসেও কেবল মাত্র পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। টিকিট না পেয়েই বিদ্রোহী তিনি পদ ছেড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু দুলাল বর নিজে সেই অভিযোগ মানতে নারাজ। তবে ভোটের মুখেই দুলাল বরের এই পদক্ষেপে অস্বস্তি বেড়েছে।

চাপ বাড়ছে বিজেপিতে
ভোটের প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপি শিবিরে চরম বিদ্রোহ প্রকাশ্যে এসেছে। জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। চাপে পড়ে অনেক কেন্দ্রেই প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে। টাকা নিয়ে মুকুল রায় প্রার্থী বাছাই করেছেন বলে অভিযোগ করেছেন দলেরই অনেক কর্মী। দুলাল বর নিজেও দাবি করেছেন টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করা হয়েছে।

মুখ পুড়িয়েছেন শিখা
প্রার্থী পদ ঘোষণার পরেও শিখা মিত্রকে নিয়ে অস্বস্তি চরমে উঠেছিল শাসক শিবের। শিখা স্পষ্টই জানিয়ে দেন তিনি কোনও দিন বিজেপিতে যোগ দেননি। তাই বিজেপি প্রার্থী হওয়ার প্রশ্নই নেই। তারপরেই চৌরঙ্গী কেন্দ্রে প্রার্থী বদল করে বিজেপি।












Click it and Unblock the Notifications