বায়রন বিশ্বাসের সঙ্গেই তৃণমূলে ফিরবে সংখ্যালঘু ভোট? উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি
বায়রন বিশ্বাসের দলবদলের পর থেকে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এই বিষয়ে তৃণমূলকে তীব্র আক্রমন বিজেপির। এমনকি তৃণমূল সর্বগ্রাসী বলেও তোপ সুকান্ত মজুমদারের। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। আর সেখান থেকেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি।
পাশাপাশি বায়রন বিশ্বাসের দলবদল নিয়েও কথা বলেন সুকান্ত মজুমদার। বলেন, বায়রনের জেতার পর থেকেই অনেকে বলছিলেন বায়রন নাকি বিরোধী দলনেতার কাছের লোক। কিন্তু এখন তো অন্য কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে কটাক্ষ বিজেপি নেতার। শুধু তাই নয়, পাটনায় হতে চলা জোটের বৈঠকের আগে এটা তৃণমূল গিফট বলেও কটাক্ষ তাঁর। বলে রাখা প্রয়োজন, আগামী ১২ জুন পাটনায় নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটের বৈঠক রয়েছে।

যেখানে একমঞ্চে তৃণমূল এবং কংগ্রেসেরও থাকার কথা। আর এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, জাতীয় ক্ষেত্রে একসঙ্গে লড়াই হলেও রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে বলেও জানিয়েছেন প্রদেশ সভাপতি। আর এই বিষয়টি তুলে ধরেই অধীর চৌধুরীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, এটা তৃণমূলের তরফে কংগ্রেসকে গিফট! অন্যদিকে সাগরদিঘি উপ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী জয়ের পর সংখ্যালঘু ভোট নিয়ে একটা প্রশ্ন উঠেছিল।
অনেকেই বলতে শুরু করেন যে সংখ্যালঘু ভোট তৃণমূল অর্থাৎ শাসকদল হারাতে চলেছে। এমনকি সংখ্যালঘুরা তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়েছে বলেও দাবি। যদিও এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারের দাবি, বাংলার রাজনীতিতে ব্যক্তির সঙ্গে কখনও ভোট মুভ করে না। সে যত বড় ব্যক্তিই হোক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেসের সব ভোট চলে যাওয়ার কথা। কিন্তু তা যায়নি বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি।

শুধু তাই নয়, ২০১১ সাল পর্যন্ত লড়াই করে সেই ভোটটা তাঁকে পেতে হয়েছে বলে দাবি তাঁর। তবে বায়রন বিশ্বাস গিয়েছে। আর তাঁর ফিরে আসার সঙ্গে সঙ্গে যে সংখ্যালঘু ভোট ফিরে আসবে তা ঠিক নয় বলে জানিয়েছেন বিজেপি নেতা। অন্তত বাংলার রাজনীতিতে এটা হয় না বলেই মত তাঁর। অন্যদিকে কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগ নিয়ে রাহুল সিনহার দাবি, বায়রন বিশ্বাসকে ব্ল্যালমেইল করে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছে। তবে সিবিআই-ইডি দরজা খুললে গোটা তৃণমূল তিহাড়ে অনুব্রত মন্ডলের পাশে চলে যাবে বলে কটাক্ষ বিজেপি নেতার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications