শুধু জয় শ্রীরাম-এ রক্ষা নেই! নতুন স্লোগান যোগ করে চাপ তৈরির নয়া কৌশল নিল বিজেপি
স্লোগানের তালিকায় নতুন স্লোগান যোগ করে চাপ তৈরির কৌশল নিল বিজেপি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে তাদের জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে যুক্ত হবে জয় মহা কালী।
স্লোগানের তালিকায় নতুন সংযোজন করে তৃণমূল কংগ্রেসকে চাপ তৈরির নয়া কৌশল নিল বিজেপি। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে তাদের জয় শ্রীরাম স্লোগানের সঙ্গে যুক্ত হবে 'জয় মহা কালী' স্লোগান। রাজ্যে তৃণমূলকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত বিজেপির প্রচার চলতে থাকবে বলে জানানো হয়েছে।

কৈলাসের 'মহা কালী' ব্যাখ্যা
পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে জয় শ্রীরামের সঙ্গে স্লোগানেত তালিকায় যুক্ত হচ্ছে জয় মহা কালী।
এপ্রসঙ্গে তাঁর ব্যাখ্যা রাজ্য মহা কালীর পীঠস্থান। কালীর আশীর্বাদও তাদের প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

বিজেপির প্রশ্ন
পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম স্লোগান দেওয়া কি অপরাধের। প্রশ্ন করেছেন কৈলাস বিজয়বর্গীয়। কেন এই স্লোগান অপরাধ তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতাদের দিতে হবে বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত জয় শ্রীরাম স্লোগানে বারবার নিজের মেজাজ হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের ব্যক্তিগত কোনও শত্রুতা নেই বলেও জানিয়েছেন তিনি।

তৃণমূলের স্লোগানের তালিকায় জয়হিন্দ, জয় বাংলা
বিজেপির স্লোগানের তালিকায় জয় মহা কালী এমন একটা সময়ে যুক্ত হল যেই সময় তৃণমূল বিজেপিকে বহিরাগতদের দল বলে অভিযুক্ত করছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী ইতিমধ্যেই নিজের টুইটার ও ফেসবুক প্রোফাইলে জয়হিন্দ ওজয় বাংলাকে গুরুত্ব দিয়েছেন। শব্দ যুদ্ধের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে বিজেপি। রবিবার জয় শ্রীরাম নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, জয় সিয়া রাম হল ধর্মীয় স্লোগান। বিজেপি ধর্মের সঙ্গে রাজনীতিকে
মেশাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। তিনি নিজের দলের স্লোগানের কথা আগেই উল্লেখ করেছিলেন।












Click it and Unblock the Notifications