বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' মঞ্চ ঘিরে প্রশাসনিক অভিযান! বাংলার একাধিক জায়গায় কী ঘটল

শুক্রবার সারা রাজ্যজুড়ে গণতন্ত্র বাঁচাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি। এদিকে, পূর্ব মেদিনীপুরে এই অভিযান ঘিরে প্রশাসনিক পদক্ষেপের জেরে চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংএও কার্যত একই ছবি দেখা যায়। বাংলার দিকে দিকে বিজেপির এই কর্মসূচি ঘিরে কী কী ঘটেছে দেখা যাক।

ক্যানিংএর ঘটনা

ক্যানিংএর ঘটনা

ক্যানিংয়ে বিজেপি 'গণতন্ত্র বাঁচাও ' কর্মসূচি ঘিরে মহকুমা দফতরের সামনে একটি ধরনা মঞ্চ গড়ে তোলে। ক্যানিং মন্ডল বিজেপির তত্ত্বাবধানে এই মঞ্চ গড়া হয়। এরপরই ক্যানিং থানার পুলিশ গিয়ে সেই মঞ্চ গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ বিজেপির। ঘটনায় ২ জনকে আটকও করা হয়। করোনায় স্বাস্থ্য বিধি না মেনেই এই সহা করা হচ্ছিল বলে প্রশাসনের দাবি।

মেদিনীপুরের ঘটনা

মেদিনীপুরের ঘটনা

এদিকে, পূর্ব মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশও একই পদক্ষেপ নেয়, সেখানের এলআইসি চকে বিজেপির মঞ্চ বাঁধার পর। পুলিশ জানিয়েছে, উপযুক্ত অনুমতি না থাকায় এই সভা আয়োজন করা যাবে না। ফলে কোতোয়ালিতেও বিজেপির 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি ধাক্কা খেয়েছে।

 ২০২১ এর আগে ময়দানে বিজেপি

২০২১ এর আগে ময়দানে বিজেপি

উল্লেখ্য, ২০২১ এর আগে এবার এলাকায় এলাকায় শক্তি যাচাইয়ের গেমপ্ল্যানে বিজেপি। আর সেই লক্ষ্যেই ৫ মাস পর ফের বড়সড় কর্মসূচিতে নেমেছে রাজ্য বিজেপি। শুক্রবার গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা কররা ডাক বহু আগেই দিয়েছিল গেরুয়া শিবির।

 ৮১ টি বিডিও অফিস ও বিজেপির পদক্ষেপ

৮১ টি বিডিও অফিস ও বিজেপির পদক্ষেপ

রাজ্যের ৮১ টি বিডিও অফিসের সামনে রাজ্য বিজেপি সভা করার ডাক দেয়। সেখানেই বিজেপি কর্মীরা জমায়েত হয়ে ' গণতন্ত্র বাঁচাও ' বিক্ষোভে সামিল হবেন বলে আগেই জানানো হয়েছে। মূলত লকডাউন, করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপের বিরোধিতায় নেমেই এই বিজেপির এই অভিযান, বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+