বিজেপির শক্তি কমে যাচ্ছে বাংলার বিধানসভায়, শুরুতেই ইনিংসে ইতি দুই বিধায়কের

বিজেপির শক্তি কমে যাচ্ছে বাংলার বিধানসভায়, শুরুতেই ইনিংসে ইতি দুই বিধায়কের

একুশের ভোটে জিতে সোনার বাংলা গড়ার সাধ অপূর্ণই থেকে গিয়েছে বিজেপির। ডাবল ইঞ্জিন সরকার গড়তে ডাবল সেঞ্চুরির আশায় নেমে ৭৭-এ আউট হয়ে গিয়েছিল মোদী-শাহের টিম। এবার সেই সংখ্যা থেকে আরও কমতে চলছে বিজেপি। ভোট ফুরোতে না ফুরতেই বিজেপি কমে দাঁড়াচ্ছে ৭৭ থেকে ৭৫-এ।

৭৭ থেকে দুজন কমে যাচ্ছে বিজেপির আসন সংখ্যা

৭৭ থেকে দুজন কমে যাচ্ছে বিজেপির আসন সংখ্যা

এবার বাংলার বিধানসভা নির্বাচনে পাঁচ সাংসদকে প্রার্থী করেছিলেন বিজেপি তার মধ্যে দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার জয়যুক্ত হয়েছেন। এখন তাঁরা বিধায়ক নাকি সাংসদ পদ রাখবেন, তা নিয়ে জটিবতা তৈরির পর শেষপর্যন্ত বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্তেই সিলমোহর পড়েছে। ফলে ৭৭ থেকে দুজন কমে যাচ্ছে বিজেপির আসন সংখ্যা।

বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ থাকছেন ওঁরা

বিধায়ক পদে ইস্তফা দিয়ে সাংসদ থাকছেন ওঁরা

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিল নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার সাংসদ পদ রাখুন। ছেড়ে দিন বিধায়ক পদ। সেইমতো তাঁরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন। রাজ্য বিধানসভার তাঁরা কেউই শপথ গ্রহণ করেননি। তাতেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিলেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার।

বিজেপির দুই সাংসদ জিতেও ইস্তফা দিতে চলেছেন

বিজেপির দুই সাংসদ জিতেও ইস্তফা দিতে চলেছেন

দিনহাটা থেকে এবার উদয়ন গুহকে হারিয়ে জয়ী হন নিশীথ প্রামাণিক। আর শান্তিপুর থেকে জগন্নাথ সরকার বিধানসভা ভোটে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হন। বাকি সাংসদরা হেরে গিয়েছেন বিধানসভা ভোটে। কিন্তু জয় পেয়েও নিশীথ ও জগন্নাথরা বিধায়ক পদ রাখতে পারছেন না। তাঁরা সাংসদ পদটাই রাখছেন অবশেষে।

ভোট মিটতে না মিটতেই পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন!

ভোট মিটতে না মিটতেই পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন!

নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে মনস্থ করায় তাঁদের দুই কেন্দ্রে উপনির্বাচন বাধ্যতামূলক হয়ে চলেছে। এমনিতেই কয়েকটি আসনে উপনির্বাচন হবে। মুর্শিদাবাদের দুটি আসনে প্রার্থীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে গিয়েছিল নির্বাচন। আর খড়দহে ভোট পর্ব মিটে যাওয়ার পর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কাজল সিনহার। তিনিই জয়ী হন নির্বাচনে। ফলে এই আসনেও উপনির্বাচন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ফলে পাঁচ কেন্দ্রে উপনির্বাচন হবে বাংলায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+