বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য হাত জোড় করে অনুরোধে তৃণমূল বিধায়ক! প্রশ্ন তুলে সরব শুভেন্দু অধিকারী
রামপুরহাটের (Rampurhat) গণহত্যাই হোক কিংবা বাসন্তীতে (Basanti) বিস্ফোরণে মৃত্যু, তৃণমূল (Trinamool Congress) প্রশাসনের পিছু ছাড়ছে না বিড়ম্বনা। সব ক্ষেত্রেই শাসকদল জড়িত বলে অভিযোগ বিরোধীদের। বাসন্তীতে বোমা বিস্ফ
রামপুরহাটের (Rampurhat) গণহত্যাই হোক কিংবা বাসন্তীতে (Basanti) বিস্ফোরণে মৃত্যু, তৃণমূল (Trinamool Congress) প্রশাসনের পিছু ছাড়ছে না বিড়ম্বনা। সব ক্ষেত্রেই শাসকদল জড়িত বলে অভিযোগ বিরোধীদের। বাসন্তীতে বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর পরেই সেখানকার তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল (Shyamal Mondal) এক ভিডিওর মাধ্যমে হাত জোড় করে বেআইনি অস্ত্র (arms) জমা দেওয়ার অনুরোধ করছেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

বাসন্তীতে বিস্ফোরণে মৃত্যু তৃণমূল কর্মীর
মঙ্গলবার বাসন্তীর ফুলমালঞ্চ এলাকায় ভোরের দিকে হামিরুদ্দিন সর্দারের বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণের পরেই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। অনেক খোঁজাখুঁজির পরে পাশের এক মাঠ থেকে গুরুতর আহত ফারুক সর্দার নামে এক তৃণমূল কর্মীকে উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরের আগেই তাঁর মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিস্ফোরণের ঘটনা
রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বত্র বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন।ষ তারপরেও বাসন্তীতে বিস্ফোরণে মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধী অভিযোগ করেন, গুটি কয়েক ঘটনা সামনে আসছে। রাজ্যের সর্বত্রই বিরোধীদের ভয় দেখাতে তৃণমূল অস্ত্র মজুত করে রেখেছে।
|
হাত জোড় করে বিধায়কের আবেদন
বাসন্তীর ঘটনা সামনে আসতেই সেখানকার তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল এক ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি হাত জোড় করে আবেদন করেন, বাসন্তীতে শান্তি প্রতিষ্ঠার জন্য, বাসন্তী বিধানসভার ১৩-১৪ টি অঞ্চলের সর্বত্র, যেখানে যার যার হাতে বেআইনি অস্ত্র আছে, তা যেন অবিলম্বে, ৭২ ঘন্টার মধ্যে পুলিশের কাছে দেন। অবৈধ কোনও অস্ত্র মজুত না করতেও তিনি আবেদন করেন। সাধারণ মানুষের কাছে নিজেগের হাতে আইন না তুলে নিতেও আহ্বান করেন তিনি। এছাড়া সমাজ বিরোধীদের হাতে থাকা অস্ত্র জমা গিয়ে সুস্থ জীবনে ফিরে আসার আহ্বানও তিনি করেন।
|
শ্যামল মণ্ডলের আবেদনকে কটাক্ষ
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাসন্তীর তৃণমূল বিধায়কের আবেদনকে কটাক্ষ করেছেন। তিনি টুইটে বলেছেন শ্যামল মণ্ডলের অসহায় আবেদন নিয়ে তিনি উদ্বিগ্ন। বিরোধী দলনেতা বাসন্তীতে বিস্ফোরণে একজনের মৃত্যুর কথাও উল্লেখ করে বলেছেন, বিরোধীদের ঠেকাতে তৃণমূল সমাজবিরোধীদের মদত নেয়। ভোটের দিন ভোটারদের মধ্যে ভয় তৈরি করে ভোটদানে বিরত থাকতে মাধ্য করে। প্রশাসন ও সরকার এই হিংসা দমন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

৩৫৬ ধারা প্রয়োগের দাবি
বর্তমান ঘটনাবলীর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবিও তুলেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশ বিপর্যস্ত। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। সেই কারণেই অবৈধ অস্ত্র, বিস্ফোরক মজুতের ঘটনা বৃদ্ধি। রাজ্যে আইনশৃঙ্খলা নেই বলেও অভিযোগ করেন তিনি।












Click it and Unblock the Notifications