পাল্টা ফিরহাদের বাড়ি তল্লাশির চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার

পাল্টা ফিরহাদের বাড়ি তল্লাশির চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সুকান্ত মজুমদার

সম্প্রতি হরিদেবপুরে একটি পরিত্যক্ত অটোতে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে৷ তা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে৷ বিরোধীরা অভিযোগ করেছে রাজ্যকে বারুদের স্তুপ বানিয়ে দিয়েছে তৃণমূল সরকার৷ এরপরই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেন, 'উত্তরপ্রদেশ বিহার থেকে অস্ত্র আসছে৷ কোনওদিন দেখব সুকান্তবাবুর ( মজুমদারের) বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে!' তৃণমূল মন্ত্রী ও সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ ববি হাকিমের এই মন্তব্যেরই এবার পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন একটি টুইটে পাল্টা ফিরহাদের বাড়ি তল্লাশির চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন!

ঠিক কী বলেছিলেন ফিরহাদ হাকিম?

ঠিক কী বলেছিলেন ফিরহাদ হাকিম?

হাবিবপুরের ঘটনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ববি হাকিম বলেন, হরিদেবপুর ও আশেপাশের যেখানেই যা ঘটুক, প্রশাসন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়৷ আমরা জানি কোথা থেকে অস্ত্র আসছে, কারাই বা অস্ত্র ঢুকিয়ে রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে৷ বিহার উত্তরপ্রদেশ থেকে রাজ্যে অস্ত্র নিয়ে আসা হচ্ছে পুলিশ তৎপর হয়ে এই সব বেআইনি অস্ত্র উদ্ধার করছে।' এরপরই আরও যোগ করে ফিরহাদ বলেন, 'হয়ত কোনদিন দেখব সুকান্তবাবুর বাড়ি থেকেও অস্ত্র উদ্ধার হচ্ছে৷'

ফিরহাদকে পাল্টা কি বললেন সুকান্ত!

ফিরহাদকে পাল্টা কি বললেন সুকান্ত!

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পরই শনিবারে টুইটারে একটি পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি টুইটে লিখেছেন, 'তল্লাশি করলে আমার বাড়িতে অস্ত্র পাওয়া যাবে বলে তৃণমূল নেতা ফরহাদ হাকিম ভিত্তিহীন অভিযোগ করেছেন। আমি তাঁকে এটি (সুকান্তর বাড়ি তল্লাশি) করার জন্য চ্যালেঞ্জ জানাই। এছাড়াও, আমি তাঁকে তার বাড়ি তল্লাশির অনুমতি দেওয়ার জন্য চ্যালেঞ্জ করি। আমি তাঁকে এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য চ্যালেঞ্জ জানাই।'

হরিদেবপুর নিয়ে আরও যা বলেছেন ফিরহাদ!

হরিদেবপুর নিয়ে আরও যা বলেছেন ফিরহাদ!

হরিদেবপুরে যে অটোটিতে বোমা ও অস্ত্র উদ্ধার হয়েছে সেটি একটি ব্যাঙ্কের সিজ করা অটো বলে জানা গিয়েছে৷ ফিরহাদ জানিয়েছেন এরকম একটি অটোতে কীভাবে এত পরিমান অস্ত্র এল তা খতিয়ে দেখছে পুলিশ৷ ওই এলাকার হরিদেবপুর ৪১ এর পল্লী ক্লাবে বসানো সিসিটিভি ফুটেজও চেক করা হচ্ছে দুষ্কৃতীদের খোঁজ পেতে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+