মমতা যদি ভাইফোঁটায় ডাকতেন দিলীপকে! কী করতেন তিনি নিজেই জানালেন সে কথা
স্নেহের কাননকে একবার ডাকতেই তিনি ছুটেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতা যদি ডাকতেন দিলীপকে, তাহলে কী হত পরিস্থিতি? দিলীপ ঘোষ কি যেতেন মমতার বাড়িতে?
স্নেহের কাননকে একবার ডাকতেই তিনি ছুটেছেন দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতা যদি ডাকতেন দিলীপকে, তাহলে কী হত পরিস্থিতি? দিলীপ ঘোষ কি যেতেন মমতার বাড়িতে? নাকি তিনি ফিরিয়ে দিতেন মমতার ডাক! নিজেই খোলসা করলেন সেই কথা। কী করতেন দিলীপ ঘোষ তা নিজের মুখেই জানালেন বিজেপি নেতা।

দিলীপকে যদি মমতা ডাকতেন!
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় যান রাজ্যপাল জগদীপ ধনখড়। এরপর তৃণমূলত্যাগী বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় মমতার বাড়িতে যান ভাইফোঁটা নিতে। এরপরই স্বাভাবিকভাবে উঠে পড়ে প্রশ্নটা। দিলীপকে যদি মমতা ডাকতেন, তিনি কি যেতেন মমতার বাড়িতে।

দিলীপ কি যেতেন মমতার বাড়ি?
একান্ত সাক্ষাৎকারে দিলীপ বলেন, দিদি যদি ডাকতেন, অবশ্যই যেতাম। কেন যাব না, রাজনীতির সঙ্গে বাঙালি সংস্কৃতিকে গুলিয়ে ফেললে চলবে না। আমি চাই না, এই সব সংস্কৃতি নিয়ে কোনও রাজনীতি হোক। এ প্রসঙ্গে তিনি বলেন, শোভন চট্টোপাধ্যায়ও সৌজন্যের খাতিরে গিয়েছিলেন মমতার বাড়িতে।

রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই প্রশ্ন
দিলীপ বলেন, শোভনের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পিছনে কোনও রাজনৈতিক কারণ নেই। রাজ্যপাল মমতার বাড়িতে কালীপুজোর আমন্ত্রণ পেয়ে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটার আমন্ত্রণ পাবো আশা করেছিলাম। তবে কীলাপুজোই বা মন্দ কী! রাজ্যপালের এই মন্তব্যের সূত্র ধরেই দিলীপকে প্রশেন করা হয়।

উৎসবে রাজনীতি থাকা উচিত নয়
আর তা শুনে দিলীপ বলেন, মুখ্যমন্ত্রী আমাকে ভাইফোঁটা দিতে চাইলে অবশ্যই যাবো। উৎসবে রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতিক মানুষদের উৎসবে থাকা উচিত। দিলীপবাবু বলেন, আমার নিজের বোন নেই। এক মামাতো বোন রাজারহাটে থাকে, সে গতলাই ফোঁটা দিয়েছে। এদিন সকালে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভাইফোঁটা দেন দিলীপ ঘোষকে।












Click it and Unblock the Notifications