বিজেপিতে ফের ভাঙন, ডুয়ার্সের পর ধস নামল পাহাড়ে! হেভিওয়েটের তৃণমূল-যোগের জল্পনা

ভাঙন লেগেই রয়েছে বিজেপিতে। ফের সেই উত্তরবঙ্গে ভাঙন ধরল। বিজেপি ছাড়লেন রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং জেলার পর্যবেক্ষক ভাস্কর দেন। মঙ্গলবারই তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর দল ছাড়ার কথা জানিয়েছিলেন।

ভাঙন লেগেই রয়েছে বিজেপিতে। ফের সেই উত্তরবঙ্গে ভাঙন ধরল। বিজেপি ছাড়লেন রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং জেলার পর্যবেক্ষক ভাস্কর দেন। মঙ্গলবারই তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর দল ছাড়ার কথা জানিয়েছিলেন। এখন প্রশ্ন, তিনিও কি যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে? তিনি যেভাবে সরব হয়েছেন বিজেপির বিরুদ্ধে তাতে জল্পনা বেড়েই চলেছে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে।

বিজেপির রাজ্য কমিটির সদস্যের পদত্যাগ

বিজেপির রাজ্য কমিটির সদস্যের পদত্যাগ

আলিপুরদুয়ারের বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সম্প্রতি আটজন পার্টি নেতাকে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর যোগদানের দুদিনের মধ্যেই ফের উত্তরবঙ্গে ভাঙন ধরল। দার্জিলিং জেলার পর্যবেক্ষক বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর দে পদত্যাগ করলেন। তিনি ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

গেরুয়া শিবির ছেড়েই কি তৃণমূলের পথে

গেরুয়া শিবির ছেড়েই কি তৃণমূলের পথে

তবে গেরুয়া শিবির ছাড়লেও তিনি তৃণমূলে যোগ দেবেন নাকি অন্য কোনও দলে যোগ দেবেন, তা স্পষ্ট করেননি ভাস্কর দে। তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে। তিনি এদিন পদত্যাগ করেই বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন। একুশের নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে প্রশ্ন তোলেন।

মুকুলের দলবদলের পরই জল্পনা তুঙ্গে

মুকুলের দলবদলের পরই জল্পনা তুঙ্গে

একুশের নির্বাচনে ভরাডুবির পর বিজেপিতে ভাঙন লেগে রয়েছে। বিজেপির টিকিটে জিতেও দল ছেড়েছেন মুকুল রায়। সপুত্র তিনি যোগ দিয়েছেন তৃণমূলে। প্রায় চার বছর পর তৃণমূলে ফিরে তিনি দাবি করেন, তাঁর সঙ্গে ২৫-৩০ জন বিধায়ক-সাংসদসহ ৩৫ জন রয়েছেন, যাঁরা তৃণমূলে যোগ দিতে আগ্রহী। তাঁদের যোগ দেওয়া তৃণমূলের সবুজ সংকেতের অপেক্ষা শুধু।

পাহাড়েও বিজেপিতে ধস ডুয়ার্সের পর

পাহাড়েও বিজেপিতে ধস ডুয়ার্সের পর

মুকুল রায় যোগ দেওয়ার পর একটা বড় যোগদান পর্ব অবশ্য হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। যোগ দিয়েছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে সাত-আটজন জেলাস্তরের নেতাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েই ডুয়ার্সে বিজেপিতে ধস নামানোর হুঙ্কার ছেড়েছেন তিনি। বলেছেন পাহাড়েও বিজেপিতে ধস নামবে। তারপর দার্জিলিংয়ের পর্যবেক্ষকের দলত্যাগ তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+