প্রথম দফার নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপি শিবিরে, তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক প্রভাবশালী নেতা
প্রার্থী তালিকা ঘোষণার পরেও যখন তৃণমূল (trinamool congress) ছেড়ে বিজেপিতে (bjp) যোগদান চলছিল। কিন্তু প্রথমদফার নির্বাচনের চারদিন আগে, সেই হাওয়া যেন খানিকটা বিপরীত মুখী। এদিন বিজেপি ছেড়েছেন রাজ্য কমিটির এক নেতা। এছাড
প্রার্থী তালিকা ঘোষণার পরেও যখন তৃণমূল (trinamool congress) ছেড়ে বিজেপিতে (bjp) যোগদান চলছিল। কিন্তু প্রথমদফার নির্বাচনের চারদিন আগে, সেই হাওয়া যেন খানিকটা বিপরীত মুখী। এদিন বিজেপি ছেড়েছেন রাজ্য কমিটির এক নেতা। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন টলিউডের একাধিক শিল্পী।

বিজেপি থেকে তৃণমূলে যোগদান
গত কয়েকদিনে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান চললেও, বিজেপি ছেড়েও তৃণমূলে যোগদান চলেছে। দিন কয়েক আগে ঝাড়গ্রাম নগর মণ্ডলের সাধারণ সম্পাদক গৌতম সোরেন তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি ১৪ মার্চ বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া সাথী বন্দ্যোপাধ্যায় ২১ মার্চ তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে ঘাসফুল শিবিরে ফিরে আসেন।

বিজেপি শিবিরে অস্বস্তি
মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রথম পর্যায়ের ভোটের চারদিন আগে এমন প্রভাবশালী নেতার তৃণমূলে যোগ দেওয়া গেরুয়া শিবির আনিকটা অস্বস্তিতেই পড়ে গেল।

তৃণমূলের পচে যাওয়ারা বিজেপিতে টিকিট পাচ্ছে
বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক স্বরাজ ঘোষ এদিন তৃণমূলে যোগ দিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে তিনি বলেছেন, বিজেপি করার সময় তৃণমূলকে সিন্ডিকেটের দল বলতেন। কিন্তু ভোটের আগে তৃণমূলের পচে যাওয়ারা বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়ে গিয়েছে। এই কারণেই তাঁর তৃণমূল যোগ বলে জানিয়েছেন স্বরাজ ঘোষ। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র বাংলার নেত্রী হতে পারেন।

বাংলাকে বিক্রি করতে চাইছে বিজেপি
স্বরাজ ঘোষ বলেছেন, বিজেপি সামনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর নরেন্দ্র মোদীর বাণী তুলে ধরে মানুষকে কাছে টানার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে তারা বাংলাকে বিক্রি করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই নেতা। তিনি বলেছেন, দিল্লি থেকে আসা বহিরাগতরা যার অর্থ বেশি তাঁকের প্রার্থী করে দিচ্ছে। রাজ্যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠা করতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

টলিউড শিল্পীদেরও যোগদান
এদিন তৃণমূলে যোগদানকারীদের তালিকায় রয়েছেন, টলিউড অভিনেতা রিজওয়ান শেখ এবং পায়েল দেব। রিজওয়ান শেখ সাঁঝের বাতি ধারাবাহিকের অভিনেতা। এদিন তৃণমূলে যোগ দিয়েছেন বাংলা বিগবসের দ্বিতীয় স্থানাধিকারী প্রিয়া পালও।












Click it and Unblock the Notifications