এবার অনুব্রতকে চ্যালেঞ্জ সৌমিত্র খানের! কীভাবে ঠাণ্ডা, হুঁশিয়ারি দিয়ে জানালেন বিজেপি সাংসদ

এবার অনুব্রতকে চ্যালেঞ্জ সৌমিত্র খানের! কীভাবে ঠাণ্ডা, হুঁশিয়ারি দিয়ে জানালেন বিজেপি সাংসদ

অনুব্রত মণ্ডল হার্মাদি করে বীরভূমকে সন্ত্রস্ত করে রেখেছেন। বারাসতে দলের এক অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন বিজেপির বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান। অনুব্রত মণ্ডলের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ পুলিশ এসকর্ট ছাড়া একদিন বেরোতে দিন, জনতাই ঠাণ্ডা করে দেবে।

অনুব্রত সন্ত্রস্ত করে রেখেছেন বীরভূমকে

অনুব্রত সন্ত্রস্ত করে রেখেছেন বীরভূমকে

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের অভিযোগ হার্মাদি করে বীরভূমকে সন্ত্রস্ত করে রেখেছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে চ্যালেঞ্জ জানিয়ে সৌমিত্র বলেন, একদিন পুলিশ এসকর্ট ছাড়া বেরোতে দিন, জনতাই ঠাণ্ডা করে দেবে।

কয়লা চোর, বালি মাফিয়া বলবে অভিযুক্ত

কয়লা চোর, বালি মাফিয়া বলবে অভিযুক্ত

শুধু এখনই নয়, গত সেপ্টেম্বরে অনুব্রত মণ্ডলকে কয়লা চোর, বালি মাফিয়া বলে অভিযুক্ত করেছিলেন সৌমিত্র খান। অনুব্রত গড়ে দাঁড়িয়েই তিনি বলেছিলেন বিজেপিব ক্ষমতায় এলে এসবের বিচার হবে।

বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা

বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা

সেই সময় সৌমিত্র খান দাবি করেছিলেন, অনুব্রত মণ্ডল মামলার থেকে বাঁচতে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন।

লোকসভায় তাঁকে হারানোর চেষ্টা

লোকসভায় তাঁকে হারানোর চেষ্টা

সৌমিত্র খানের আরও অভিযোগ ছিল, বিষ্ণুপুর থেকে তাঁকে হারাতে অনুব্রতের ওপর ভরসা রেখেছিল তৃণমূল। তার জন্য বীরভূম থেকে ৩০০ গুণ্ডা পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন সৌমিত্র।

সৌমিত্রকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক

সৌমিত্রকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক

২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছিলেন সৌমিত্র খান। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, সৌমিত্র খান বেরিয়ে যাওয়ায় দলের কোনও ক্ষতি হবে না। রাতারাতি আরও ৫ লক্ষ সৌমিত্র খান তৈরি হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। ভোটের আগে দীর্ঘদিন নানা মামলাজনিত কারণে এলাকায় ঢুকতে না পারলেও লোকসভা নির্বাচনে জয়লাভ করেন সৌমিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+