রামনবমীর প্যাণ্ডেলে হামলা! বিজেপির অভিযোগ শাসকদলের দিকে
নিরাপত্তা সত্ত্বেও রামনবমীকে ঘিরে উত্তেজনা রাজ্যের বিভিন্ন অংশে। শনিবার রাতে বর্ধমানে বিজেপির রামনবমীর প্যান্ডেলে হামলার ঘটনা ঘটে। বিজেপির অভিযোগের তির শাসক তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ঘটনায় চারজন আহত হয়েছেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
রামনবমীর মিছিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই এই ধরনের ঘটনা ঘটল। এর আগে তিনি বলেছিলেন, কোনও সংগঠনকেই অস্ত্র নিয়ে মিছিল করতে দেওয়া হবে না। যেসব সংগঠন গত ১০ থেকে ১২ বছর অস্ত্র নিয়ে মিছিল করেছে একমাত্র তাদেরই অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি দেওয়া হবে। বলেছিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেছিলেন, তিনি জানেন, হাওড়া ও আসানসোলের কয়েকটি সংগঠন অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল করে। যে সব সংগঠন দশকের পর দশক ধরে রাম নবমী পালন করে তাদের অস্ত্র নিয়ে মিছিলের ব্যাপারে বিশেষ অনুমতি দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থকে সজাগ থাকার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সিভিক ভলান্টিয়ার ক্লাব ও এনজিওগুলিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।
West Bengal: 4 injured after a #RamaNavami pandal set up by BJP workers was attacked by miscreants in Bardhaman last night. BJP alleged that TMC was behind the incident. Police investigation underway. pic.twitter.com/WBP4LrrmJ4
— ANI (@ANI) March 25, 2018












Click it and Unblock the Notifications