অনুব্রত মণ্ডলকে ক্রিমিনাল বলে আক্রমণ রাজুর! পাল্টা কটাক্ষ কেষ্ট মণ্ডলের

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্রিমিনাল বলে আক্রমণ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমে দলের একের পর এক নেতা কর্মীর মৃত্যুতে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্রিমিনাল বলে আক্রমণ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের। বীরভূমে দলের একের পর এক নেতা কর্মীর মৃত্যুতে তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। যদিও এইসব কথাকে আমল দিতে রাজি নন অনুব্রত মণ্ডল। তিনি বলেন কে এল আর কে এগেল, তাতে তার কিছু যায় আসে না। কটাক্ষ করে তিনি বলেন পালে গরু-ছাগল আসে, চড়ে, আবার চলেও যায়।

বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি

বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি

নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। এবার বিজেপির লক্ষ্য ৩ কোটি সদস্য। কলকাতায় দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের ঘোষণার পর ১০ অগাস্ট থেকে জেলায় জেলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে।

বীরভূমে গিয়ে অনুব্রতকে আক্রমণ

বীরভূমে গিয়ে অনুব্রতকে আক্রমণ

সদস্য সংগ্রহ অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখতেই বীরভূমে গিয়েছিলে দলের ওই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে নাম না করে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন তিনি। রাজু বলেন, বীরভূমে তৃণমূলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি একজন ক্রিমিনাম। বিজেপি হিংসার রাজনীতি করে না বলে দাবি করেন তিনি।

পাল্টা কটাক্ষ অনুব্রত মণ্ডলের

পাল্টা কটাক্ষ অনুব্রত মণ্ডলের

তবে এই মন্তব্যের প্রেক্ষিতে রাজু বন্দ্যোপাধ্যায়কে হিরো বানাতে রাজি নন অনুব্রত। তিনি বলেন, কে এল আর কে গেল তাতে তার কিছু যায় আসে না। কটাক্ষ করে তিনি বলেন, পালে গরু-ছাগল আসে, চড়ে, চলেও যায়। তাতে তাঁর কিছু আসে যায় না।

কেউ বিজেপি করবে না

কেউ বিজেপি করবে না

দিন কয়েক আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন অদূর ভবিষ্যতে আর কেউ বিজেপি করবে না। সবাই তৃণমূলে ফেরত আসবে। তাঁর দাবি, বাংলায় হ্যাটট্রিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+