পরিযায়ীদের আশ্রয় দিতে চাননি, নাটক করছেন! মমতাকে চড়া সুরে আক্রমণ রাহুলের

পরিযায়ীদের আশ্রয় দিতে চাননি, নাটক করছেন! মমতাকে চড়া সুরে আক্রমণ রাহুলের

মুখ্যমন্ত্রী কখন কী বলেন, কখন কী করেন, তা উনি নিজেই জানেন না। উনি যে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আনা শ্রমিক স্পেশাল ট্রেন নিয়ে যে বক্তব্য রেখেছেন, তা উনি নিজেই ভুলে গিয়েছেন, কিংবা ভোলবার নাটক করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বলেন, তিনি শ্রমিক স্পেশালকে কখনই করোনা এক্সপ্রেস বলেননি। এরই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

খুলে দেখুন নিজের বক্তব্য

খুলে দেখুন নিজের বক্তব্য

রাহুল সিনহা বলেন, খুব বেশিদিন আগেকার কথা নয়। মুখ্যমন্ত্রী যদি নিজেই নিজের বক্তব্য যাচাই করে নেন, কীভাবে আপনি পরিযায়ী শ্রমিকদের অপমান করেছেন। প্রথমে যাতে পরিযায়ীরা রাজ্যে আসতে না পরে, তার জন্য কলা কৌশল করলেন। যার যখন রেল পরিযায়ীদের পাঠানোর ব্যবস্থা করল, তখন আপনি বললেন এতো শ্রমিক স্পেশাল নয়, করোনা এক্সপ্রেস আসছে। কেন্দ্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

পরিযায়ীদের কষ্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী

পরিযায়ীদের কষ্ট দিয়েছেন মুখ্যমন্ত্রী

রাহুল সিনহা বলেন, প্রতি পদে পদে পরিযায়ীদের কষ্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ীদের রাজ্যে ফেরাতে দেরি করেছেন। আর কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর নাম করে নির্যাতন আর অবহেলা করেছেন। রাহুল সিনহার অভিযোগ আজও পরিযায়ীরা কষ্টের মধ্যে রয়েছে এখানে।

 কর্মস্থলে ফিরে যাচ্ছে পরিযায়ীরা

কর্মস্থলে ফিরে যাচ্ছে পরিযায়ীরা

রাজ্যের ব্যবহারে অখুশি হয়ে পরিযায়ীরা ফের তাঁদের কর্মস্থলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলছেন রাহুল সিনহা। তাঁর অভিযোগ পরিযায়ীদের অপমানই করেছেন, কিন্তু তাঁদের আশ্রয় দিতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিযায়ীদের সাহায্য করেননি বলেও অভিযোগ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+