টার্গেট যাই হোক, বিজেপি ক'টি আসন পাবে বাংলায়, উঠে এল সাংগঠনিক সমীক্ষায়

কোনও সমীক্ষায় এলেও বিজেপির টার্গেট পূরণের আভাস কেউ দিচ্ছে না। এই অবস্থায় দলের সাংগঠনিক সমীক্ষাকেই ভরসা করছে বাংলার বিজেপি নেতৃত্বে। সেই সমীক্ষা হাতিয়ার করেই লক্ষ্যে অবিচল তাঁরা।

বিজেপি এবার বঙ্গে ২৩টি আসন জয়ের টার্গেট খাঁড়া করছে। সেই লক্ষ্যেই হিসেব কষে এগোচ্ছেন মুকুল-দিলীপরা। কিন্তু ভোটের প্রাক্কালে সম্ভাব্য ফল নিয়ে নানা মুনির নানা মত উঠে এলেও বিজেপির টার্গেট পূরণের আভাস কেউ দিচ্ছে না। এই অবস্থায় দলের সাংগঠনিক সমীক্ষাকেই ভরসা করছে বাংলার বিজেপি নেতৃত্বে। সেই সমীক্ষা হাতিয়ার করেই লক্ষ্যে অবিচল তাঁরা।

সাংগঠনিক সমীক্ষার ফল

সাংগঠনিক সমীক্ষার ফল

বিজেপির সাংগঠনিক সমীক্ষার রিপোর্ট বলছে, বাংলায় এবার ১৭টি আসনে পদ্ম ফুটছেই। এই ১৭ আসন ধরেই তৈরি হয়েছে বিজের ছক। সেইমতোই প্রচার পরিকল্পনাও সারা হয়ে গিয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংগঠনিক সমীক্ষা চালিয়েছে, সেই সমীক্ষা রিপোর্ট মিলিয়েই তাঁরা এগোচ্ছেন।

২৩ কেন ১৭ হল

২৩ কেন ১৭ হল

বিজেপির ২৩টি আসন টার্গেট করলেও, এখন সাংগঠনিক সমীক্ষা বলেছে ১৭টি আসনে তাঁরা জিতবেন। বিজেপি নেতৃত্বের কথায়, ১৭টির কম হবে না। কমপক্ষে ১৭টি আসন। তার থেকে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। এই রিপোর্ট মিলে যাওয়ার সম্ভাবনা একশো শতাংশ, এমনটাই মনে করছে বিজেপি।

কী আছে সমীক্ষায়

কী আছে সমীক্ষায়

রাজ্যভিত্তিক সাংগঠনিক সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষায় কত পার্টি সদস্য, কতজন সক্রিয় কর্মী, কত ভোট আসতে পারে অন্য দল ভেঙে, সবকিছু হিসেব-নিকেশ করেই এগনো হয়েছে। এখানে বিশেষ গুরুত্ব পেয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তারপর প্রতিষ্ঠানবিরোধী হাওয়াও রয়েছে। সব দিক বিবেচনা করে সমীক্ষা বলছে বিজেপি এবার ১৭ আসন জিতছে বাংলায়।

সমীক্ষার ফলে খুশি

সমীক্ষার ফলে খুশি

২৩টি আসন টর্গেট করলেও সমীক্ষায় যে ১৭ আসনে জয়ের সম্ভাবনা দেখানো হচ্ছে, তাতেই খুশি বিজেপির রাজ্য নেতৃত্ব। এবার লোকসভায় যদি ১৭টি আসন জেতা যায়, তা হবে বিজেপির কাছে বড় প্রাপ্তি। এখন এই ১৭টি আসন জয় কায়েম করতে সূত্র মেনে এগোতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের পরই প্রচার পরিকল্পনা কার্যকর হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+