বিজেপিতে নামছে বিরাট ধস! দলবদলুরাই নন আদি নেতাদেরও তৃণমূল-যোগের হিড়িক এবার

বিজেপিতে নামছে বিরাট ধস! দলবদলুরাই নন আদি নেতাদেরও তৃণমূল-যোগের হিড়িক এবার

শুধু দলবদলু নেতারাই নন, এখন তো তৃণমূলে যোগ দিতে চাইছেন বিজেপির আদি নেতারাও। এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও বিজেপিতে ধস নামতে শুরু করে দিল। পাহাড় থেকে শুরু করে সাগর- বিজেপি ধসে যাবে। এখন আর তৃণমূল কংগ্রেস বা মুকুল রায়ের মতো দলবদলুরা নন, বিজেপি নেতারাই এমন হুঙ্কার ছাড়ছেন।

একুশের পর বিরাট ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে

একুশের পর বিরাট ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে

একুশের মহাযুদ্ধে তৃণমূলের কাছে হারের পর দক্ষিণবঙ্গে বিরাট ভাঙন ধরেছে গেরুয়া শিবিরে। দলবদলু নেতারা তো তৃণমূলে ফিরতে মুখিয়ে রয়েছেন। মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকে শুরু করে তাঁর অনুগামী নেতারা নিচুতলায় তৃণমূলে যোগ দিতে শুরু করে দিয়েছেন। শীর্ষস্থানীয় নেতাদের তৃণমূলে এন্ট্রি নিতে একটু সমস্যা হচ্ছে।

বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা বিজেপিতে ভাঙন

বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা বিজেপিতে ভাঙন

এরই মধ্যে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তোলেন। সেই প্রস্তাব তিনি কেন্দ্রকে দিয়েছেন বলেও জানান। তারপর শুধু তৃণমূলে নয় কড়া প্রতিক্রিয়া দেখা যায় বিজেপির অন্দরেও। এই বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা করেই বিজেপিতে বিরাট ভাঙন লাগতে চলেছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গ বিজেপিতে ভাঙন এবার, ডুয়ার্সে ধস

উত্তরবঙ্গ বিজেপিতে ভাঙন এবার, ডুয়ার্সে ধস

আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি দলবল নিয়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন। সোমবারই তিনি তৃণমূল ভবনে এসে যোগদান করবেন তৃণমূলে। বিজেপির জেলা সভাপকতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, বঙ্গভঙ্গে সায় নেই তাঁর, সায় নেই আলিপুরদুয়ারের বাসিন্দাদের। তাই তিনি এই দলে আর থাকতে চান না। এরপর ডুয়ার্সেও বিজেপি বলে কিছু থাকবে না বলে জানান তিনি।

আদি নেতারা দল ছাড়তে কোমর বেঁধেছে

আদি নেতারা দল ছাড়তে কোমর বেঁধেছে

বিজেপির জেলা সভাপতি তণমূলে যোগদান করে বোমা ফাটাতে পারেন। যে উত্তরবঙ্গে ২০১৯-এ গেরুয়া ঝড় উঠেছিল, সেখানেই এবার উলট পুরান ঘটতে চলেছে। বিজেপি ছাড়ার হিড়িক লেগে গিয়েছে এবার। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে শুধু প্রাক্তন তৃণমূলীরাই নন, আদি নেতারা দল ছাড়তে কোমর বেঁধেছেন। ইস্যু হয়েছে জন বার্লার বঙ্গভঙ্গের প্রস্তাব।

তৃণমূল-যোগের সিদ্ধান্ত খোদ বিজেপি সভাপতির

তৃণমূল-যোগের সিদ্ধান্ত খোদ বিজেপি সভাপতির

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের বিজেপিতেও ভাঙন ধরেছে। সম্প্রতি জন বার্লা বঙ্গভঙ্গ নিয়ে সরব হওয়ার পরই বিজেপিতে ভাঙন ধরেছে। তিনি উত্তরবঙ্গকে নিয়ে পৃথক রাজ্যের দাবি তোলেন। উন্নয়নের স্বার্থে বঙ্গভঙ্গের বার্তায় বিজেপির অন্দরেই ফাটল ধরে যায়। বিজেপি সাংসদের এই বার্তা মানতে পারেননি জেলা নেতৃত্ব। তাই দলবদলের সিদ্ধান্ত বিজেপি সভাপতির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+