বিজেপির বিরুদ্ধে প্রার্থী বিজেপিরই, বর্ধমানের ৯টি কেন্দ্র নির্দল হয়ে দাঁড়াবেন আদিরা

বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে আদি নেতাদের। বিধানসভা নির্বাচনের মুখে তা নিয়ে বড় পদক্ষেপও নিতে চলেছেন তাঁরা।

বিজেপির প্রার্থী নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে আদি নেতাদের। বিধানসভা নির্বাচনের মুখে তা নিয়ে বড় পদক্ষেপও নিতে চলেছেন তাঁরা। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার অন্তর্গত ৯টি বিধানসভা কেন্দ্রে নির্দল হিসেবে লড়াইয়ের প্রস্তুতি শুরু করল আদি বিজেপির নেতারা। এতদিন যে সমস্ত নেতাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাঁদেরকেই দলের প্রার্থী মানা অসম্ভব।

আদি নেতারা ক্ষোভ উগরে দেন

আদি নেতারা ক্ষোভ উগরে দেন

শুধু তৃণমূলের নেতারাই নন, বিজেপিতেও অনেক দুর্নীতিগ্রস্থ নেতা রয়েছেন, তাঁদের বিরুদ্ধেও আন্দোলনে নামেন বিজেপি নেতারা। একটা সময় জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিলে যে নেতাকে, তাঁকেই এবার টিকিট দেওয়া হয়েছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে। তাঁর অনুগামীদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়েই আদি নেতারা ক্ষোভ উগরে দেন।

৯টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি

৯টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি

এরপর সোশ্যাল মিডিয়ায় আদি বিজেপি নেতারা ক্ষোভ উগরে দেন। দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, তাঁরা এই বর্ধমান সাংগঠনিক জেলার ৯টি আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন বলে জানান। আদি বিজেপি নেতাদের মধ্যে কার্যালয়ে প্রার্থী বিতর্কে গন্ডগোলের জেরে সাসপেন্ড হওয়া স্মৃতিকান্ত মণ্ডলকে প্রার্থী করা হয়েছে বর্ধমান দক্ষিণ কেন্দ্রে। আরও ৮ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও চলছে।

নির্দল প্রার্থী দেওয়ার পরিকল্পনা আদিদের

নির্দল প্রার্থী দেওয়ার পরিকল্পনা আদিদের

বর্ধমানের দক্ষিণ কেন্দ্রে যেমন নির্দল প্রার্থী দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, তেমনই পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল প্রার্থীকেই খোলাখুলি সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি কর্মীরা। পূর্ব বর্ধমানের কালনায় বিজেপির প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ কুণ্ডুকে। গেরুয়া শিবিরের এই প্রার্থীকে মানছেন না তাঁর দলের নেতা-কর্মীরাই। ভোট ময়দানে কার্যত তিনি একা। এলাকার বিজেপি কর্মীরা তাঁর বিরুদ্ধেই প্রচার করছেন। অন্য কোনও নেতাকে প্রার্থী করেননি, প্রতিপক্ষ শিবিরের প্রার্থীকেই খোলাখুলি সমর্থন করছেন তাঁরা।

১৭ জন সদস্য বাধ্য হবেন ইস্তফা দিতে

১৭ জন সদস্য বাধ্য হবেন ইস্তফা দিতে

আবার প্রার্থী পছন্দ না হওয়ায় নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার ১৭ জন সদস্য বিজেপি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁরা দলীয় নেতৃত্বকে চিঠি লিখে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। তাঁর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রানাঘাটের উত্তর-পশ্চিম কেন্দ্রের প্রা্র্থী পার্থ চট্টোপাধ্যায়কে না বদল করলে তাঁরা বাধ্য হবেন ইস্তফা দিতে। এইভাবেই নানাভাবে প্রতিবাদ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+