শুভেন্দুর ক্লাসে প্রশিক্ষণ নেবেন বিজেপির নবাগতরা, বিধায়কদের শিবির বসছে শনিবার

শুভেন্দুর ক্লাসে প্রশিক্ষণ নেবেন বিজেপির নবাগতরা, বিধায়কদের শিবির বসছে শনিবার

বিজেপির কার্যকারিণী বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর্জি জানিয়েছিলেন নবনিযুক্ত বিধায়কদের দলের তরফে প্রশিক্ষণের বন্দোবস্ত করা হোক। সেইমতো শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে একদিনের প্রশিক্ষণের আয়োজন হতে চলেছে বিজেপির দলীয় কার্যালয়ে। শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে হবে বিজেপির নতুন বিধায়কদের প্রশিক্ষণ।

বিজেপির নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ শিবির

বিজেপির নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ শিবির

শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন, বিজেপির নতুন বিধায়কদের একদিনের প্রশিক্ষণ দিতে হবে। নতুন বিধায়কদের বিধানসভার নিয়ম এবং কীভাবে শাসকদলের মোকাবিলা করতে হবে, তা শেখানোর জন্য ওই প্রশিক্ষণ শিবির হবে। এমনকী সেই শিবিরে উপস্থিত থাকার জন্য দিলীপ ঘোষকে অনুরোধ করেন শুভেন্দু।

৩ থেকে বেড়ে ৭৭, বেশিরভাগই নতুন সদস্য বিজেপির

৩ থেকে বেড়ে ৭৭, বেশিরভাগই নতুন সদস্য বিজেপির

শুভেন্দুর কথায় শুধু কাজ করলেই হবে না, প্রশিক্ষিত হতে হবে। বিজেপির মাত্র তিনজন সদস্য ছিল বিগত বিধানসভায়। এবার তা বেড়ে ৭৭ হয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই নতুন। পুরনোদের মধ্যে রয়েছেন মনোজ টিগ্গা, তৃণমূল ছেড়ে আসা অভিজ্ঞ প্রাক্তন বিধায়করাও আছেন। যেমন জটু লাহিড়ী ও সব্যসাচী দত্ত। তাঁরা প্রত্যেকেই প্রশিক্ষণ দেবেন নতুন বিধায়কদের।

শুভেন্দুর ক্লাসে প্রশিক্ষণ নেবেন বিজেপির নবাগত বিধায়করা

শুভেন্দুর ক্লাসে প্রশিক্ষণ নেবেন বিজেপির নবাগত বিধায়করা

শুভেন্দুর প্রস্তাবমতো শনিবার সমস্ত বিধায়কদের ডাকা হয়েছে প্রশিক্ষণের জন্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্লাসে তাঁরা প্রশিক্ষণ নেবেন অভিজ্ঞ বিধায়ক-প্রাক্তন বিধায়কদের থেকে। বিজেপির দফতরে ওই ক্লাস শুরু হবে সকাল ১০টা থেকে। উদ্বোধন করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিধানসভার অধিবেশনে কেমন ভূমিকা, শিখবেন বিধায়করা

বিধানসভার অধিবেশনে কেমন ভূমিকা, শিখবেন বিধায়করা

নতুন বিধাকদের এই ক্লাসে এই শেখানো হবে বিধানসভার আদব-কায়দা। বিধানসভার অধিবেশনে কেমন ভূমিকা নিতে হবে। বিরোধী হিসেবে কী কী কর্তব্য। বিধানসভার কাজের খুঁটিনাটি শেখানো হবে এই প্রশিক্ষণ শিবিরে। দিনভর ক্লাসে বিধায়কদের বোঝানো হবে বিধানসভায় তাঁরা কীভাবে দলের বক্তব্য তুলে ধরবেন। বিভিন্ন বিষয়ে পার্টি স্ট্যান্ডও আলোচনা হবে।

বিজেপির বিধায়ক সংখ্যা আর উপস্থিতিও নজরে

বিজেপির বিধায়ক সংখ্যা আর উপস্থিতিও নজরে

সেইসঙ্গে বিজেপি দেখে নিতে পারবে, কতজন বিধায়ক হাজির হচ্ছেন, কোনও বেসুরো রয়েছেন কি না। উল্লেখ্য, এবার বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন ৭৭ জন বিধায়ক। তাঁদের মধ্যে দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। সেই হিসেবে বিজেপি এখন ৭৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+