বিজেপির আরও এক বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন! দলবদলের লাইনে আর কারা, জল্পনা

বিজেপির পরিষদীয় টিমে ফের ফাটল ধরতে চলেছে। আরও এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি বিজেপিতে বেসুরো বাজছিলেন।

বিজেপির পরিষদীয় টিমে ফের ফাটল ধরতে চলেছে। আরও এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন। বিধানসভা নির্বাচনের পর থেকেই তিনি বিজেপিতে বেসুরো বাজছিলেন। ১ অক্টোবর তিনি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে দল ছেড়েছিলেন। ২৭ অক্টোবর বুধবার রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দিলেন তৃণমূলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে প্রত্যাবর্তনের পর তিনি বিজেপিকে একহাত নেন। তিনি বলেন, বিজেপিতে ভালো কাজের কোনও মূল্যায়ন হয় না। তাই তিনি বিজেপির সঙ্গে থাকতে পারলেন না। তাঁকে ফের তৃণমূলে কাজের সুযোগ করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেন কৃষ্ণ কল্যাণী। সেইসঙ্গে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন।

ভোটের ফল প্রকাশের ৫ মাসের মধ্যে তৃণমূলে যোগ

ভোটের ফল প্রকাশের ৫ মাসের মধ্যে তৃণমূলে যোগ

কৃষ্ণ কল্যাণী হলেন পাঁচ নম্বর বিজেপি বিধায়ক, যিনি বিজেপি ছেড়ে ভোটের ফল প্রকাশের ৫ মাসের মধ্যে তৃণমূলে যোগ দিলেন। এর আগে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বিষ্ণুপুররে বিধায়ক তন্ময় ঘোষ এবং উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগদান করেছিলেন। তারপর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী নাম লেখালেন তৃণমূলে।

ভবানীপুরের উপনির্বাচনের পরদিনই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত

ভবানীপুরের উপনির্বাচনের পরদিনই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত

রায়গঞ্জের বিজেপি বিধায়ক বেসুরা গাইছিলেন অনেকদিন ধরেই। সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দাগা থেকে শুরু করে অফিস থেকে মোদী-শাহের ছবি সরানোর পর থেকেই তাঁর বিজেপি-বিয়োগের সম্ভাবনা প্রবল হতে শুরু করে। প্রায় এক মাস ভর জল্পনার পর ভবানীপুরের উপনির্বাচনের পরদিনই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

মাস তিনেক পর থেকেই একে একে বিধায়করা দল ছাড়ছেন

মাস তিনেক পর থেকেই একে একে বিধায়করা দল ছাড়ছেন

কৃষ্ণ কল্যাণীর দলবদলে বিজেপির পরিষদীয় টিম ৭৭ থেকে মাইনাস হয়ে ৭০ হল বিধানসভায়। বিধায়ক মুকুল রায়কে দিয়ে শুরু হয়েছিল বিজেপির ভাঙন। একুশের নির্বাচনের পর সপুত্র মুকুল রায় যোগদান করেছিলেন তৃণমূলে। তারপর মুকুল অনুগামী নিচুতলার অনেক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন। কিন্তু সে অর্থে উপতলায় ভাঙন ধরেনি। মাস তিনেক পর থেকেই একে একে বিধায়করা দল ছাড়ছেন। দুমাসের মধ্যে আরও চার বিধায়ক যোগ দিলেন তৃণমূলে।

৬ মাসের মধ্যে ভুল শুধরে ঘরে ফেরা কল্যাণীর

৬ মাসের মধ্যে ভুল শুধরে ঘরে ফেরা কল্যাণীর

কৃষ্ণ কল্যাণী একুশের বিধানসভার নির্বাচনের তিনমাস আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কিছুদিন পরে তিনিও যোগ দেন। তারপর রায়গঞ্জ বিধানসভার বিজেপির টিকিটও পান তিনি। এবং বিজেপির টিকিটে রায়গঞ্জ বিধানসভা থেকে জেতার পরই তিনি বেসুরো বাজতে শুরু করেন। এখন তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ৬ মাসের মধ্যে ভুল শুধরে নিলাম। ফিরে এলাম ঘরে।

ইতিমধ্যেই ৭ বিধায়ক কমে গিয়েছে বিজেপির

ইতিমধ্যেই ৭ বিধায়ক কমে গিয়েছে বিজেপির

এদিন তৃণমূলে কৃষ্ণ কল্যাণীর যোগদানের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই সাতজন বিধায়ক কমে গিয়েছে বিজেপির। বিজেপি এখন ৭৭ থেকে ৭০-এ দাঁড়িয়ে রয়েছে। পাঁচজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। আর দু-জন বিধায়ক ইস্তফা দিয়েছেন। সেই দুজনেই আসনে উপনির্বাচন ৩০ অক্টোবর। দুটি উপনির্বাচন জিতে আমরাই ওই কেন্দ্র থেকে বিধায়ক পাব। অর্থাৎ দলের বিধায়ক সংখ্যা ২২২-এ পৌঁছে যাবে।

তৃণমূল ২২২-এ পৌঁছতে পারে হিসেব অনুযায়ী

তৃণমূল ২২২-এ পৌঁছতে পারে হিসেব অনুযায়ী

একুশের বিধানসভায় ২৯২টির মধ্যে তৃণমূল ২১৩টি আসনে জয়ী হয়েছিল। তাদের মধ্যে দুজন নির্বাচিত হওয়ার পরে মারা যান। তাঁদের দুটি আসনেও উপনির্বাচন হচ্ছে। ৩০ অক্টোবর মোট চারটি আসনে উপনির্বাচন হচ্ছে। রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসন। এর আগে স্থগিত থাকা বাকি দুই আসনেও ভোট হয়েছে সেখানে জয়ী হয়েছে তৃণমূল। ফলে দুই বিধায়কের মৃত্যুতে কেম ২১১ জন বিধায়ক হলেও পরে দুটি কেন্দ্রে জিতে ২১৩-য় পৌঁছে যায় তৃণমূল। এখন পাঁচজন বিজেপি বিধায়কের যোগদান ও চার কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হওয়ার দাবিতে তৃণমূল ২২২-এ পৌঁছতে পারে।

এক বছরের মধ্যেই ৫০ হয়ে যেতে পারে বিজেপি

এক বছরের মধ্যেই ৫০ হয়ে যেতে পারে বিজেপি

এর মধ্যে আবার তৃণমূল দাবি করেছিল, বিজেপির আরও ২০ জন বিধায়ক তাঁদের দলে যোগদানের লাইনে রয়েছে। মুকুল রায় থেকে শুরু করে হালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করছেন, বিজেপির ২০ জন বিধায়ক তৃণমূলের যোগাযোগ রাখছেন। তাঁরাও বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চান। সেক্ষেত্রে বিজেপির বিধায়ক সংখ্যা কমে এক বছরের মধ্যেই ৫০ হয়ে যেতে পারে বলে হুঙ্কার ছেড়েছে তৃণমূল নেতৃত্ব।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+