বিজেপির ব্রিগেডে সভা শুরুর আগে ভুরিভোজ কর্মীদের! মেন্যুতে কী কী রয়েছে দেখে নিন
ব্রিগেড মানেই ব্যস্ত শহরের সমস্ত রাস্তা গিয়ে মিশবে একটি জায়গাতেই। ব্রিগেড মানেই রাজনৈতিক পাতাকায় ঢেকে যাবে গোটা শহর.. ব্রিগেড মানেই রাজনীতি সচেতন কলকাতা আরও কিছু ছবি ফুটে উঠবে।
ব্রিগেড মানেই ব্যস্ত শহরের সমস্ত রাস্তা গিয়ে মিশবে একটি জায়গাতেই। ব্রিগেড মানেই রাজনৈতিক পাতাকায় ঢেকে যাবে গোটা শহর.. ব্রিগেড মানেই রাজনীতি সচেতন কলকাতা আরও কিছু ছবি ফুটে উঠবে। এদিন বিজেপির ব্রিগেড ঘিরে সকাল থেকেই সাজো সাজো রব কলকাতা জুড়ে। রাজ্য়ের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীরা ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছেন সভাস্থলের দিকে। তবে তার আগে হয়ে গেল ভুঁড়িভোজ!

খাওয়া দাওয়ার পর্ব
তৃণমূলের সভাস্থলে দূরদরান্ত থেকে আস কর্মীদের জন্য খাওয়া দাওয়ার মেন্যুতে থাকে সাধারণত ডিম আর ভাত। বিজেপি কর্মীদের মেন্যুতে খাবারের ধরন একটু আলাদা।

মেন্যুতে কী রয়েছে?
এদিন ব্রিগেডে যাওয়ার আগে বিজেপি কর্মীরা উদরপূর্তি সারেন খিচুড়ি দিয়ে। সঙ্গে ছিল নিরামিষ তরকারি। আর গরম গরম খিচুড়িতেই কর্মীরা সকালে খাওয়ার পর্ব সেরে ফেলেন।

খিচুড়ি-আলুরদম!
মোদীর সভার আগে রীতিমত উত্তেজনায় ফুটছেন বিজেপি কর্মীরা। খাওয়ার পাতে এদিন খিচুড়ি আর আলুরদম পড়তেই খোশ মেজাজে তা খেয়েই ব্রিগেডের উদ্দেশে রওনা হন মোদী।
রাজ্য পার্টি অফিসের ছবি
এদিন রাজ্য পার্টি অফিসের সামেন তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলে রীতিমত ব্রিগেডের উদ্দেশে এগিয়ে যেতে থাকেন বিজেপি কর্মীরা। সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।












Click it and Unblock the Notifications