গেরুয়া শিবিরে ভাঙন! একুশের আগে তৃণমূলে যোগদান বিজেপির ‘সাধারণ সম্পাদকে’র

গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহতই রয়েছে। আবারও বিজেপিতে ভাঙন দেখা দিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় মেদিনীপুরে।

গেরুয়া শিবিরে ভাঙন অব্যাহতই রয়েছে। আবারও বিজেপিতে ভাঙন দেখা দিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গড় মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ও কিষাণ মোর্চার নেতারা। ২০২১-এর আগে এই যোগদানে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের।

লোকসভায় হারের পর তৃণমূল কংগ্রেস

লোকসভায় হারের পর তৃণমূল কংগ্রেস

এবার ঘাটাল ছাড়া আর পশ্চিম মেদিনীপুরসহ জঙ্গলমহলের কোনও কেন্দ্রের জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। মেদিনীপুর কেন্দ্রে তৃণমূলের মানস ভুঁইয়াকে হারিয়ে লোকসভা ভোটে জিতেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর পাল্টা দিয়ে তৃণমূল তাঁর খড়গপুর আসন ছিনিয়ে নিয়েছিল উপনির্বাচনে।

বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস

বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস

এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিকে ভেঙে শক্তিবৃদ্ধি করতে। উল্টোটা চাইছে বিজেপিও। ২০২১-এর আগে এই লড়াইয়ে বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি ও বিধায়ক শিউলি সাহার উদ্যোগে বিজেপির শক্তি বৃদ্ধি হয়।

তৃণমূলের থাবা মহিলা ও কিষাণ মোর্চায়

তৃণমূলের থাবা মহিলা ও কিষাণ মোর্চায়

শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর ফেডারেশন হলে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। যোগদানকারী মহিলা মোর্চার সাধারণ সম্পাদক ও কিষাণ মোর্চার নেতাদের হাতে পতাকা তুলে দেন অজিত মাইতি ও শিউলি সাহা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং, যুব তৃণমূলের কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী প্রমুখ।

বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্য ও অহংকারেই পতন

বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্য ও অহংকারেই পতন

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে মহিলা মোর্চার সাধারণ সম্পাদক অসীমা দেবী বলেন, জোড়া বিপর্যয় সামলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। সেই কারণেই আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তারপর বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্য ও অহংকার আমাদের দল ছাড়তে বাধ্য করল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+