বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে কুশানু মিত্র-সহ চার হেভিওয়েট, শক্তিবৃদ্ধি একুশের আগে
বিজেপি ছাড়লেন আরও এক হেভিওয়েট! চার নেতা-সহ তিন হাজার কর্মীও তৃণমূলে
২০১৯ লোকসভা নির্বাচনে সাফল্যের পর কিছুদিন বিজেপিতে জোয়ার এসেছিল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। তারপরই শুরু উল্টোস্রোত বইতে শুরু করে। বিজেপি থেকে ঘরওয়াপসি শুরু হয় তৃণমূলে। এখন আবার এক হেভিওয়েট নেতাকে দলে নিয়ে তৃণমূল জোর ঝটকা দিল বিজেপি ও আরএসএসকে।

বিজেপি ছেড়ে তৃণমূলে কৃশানু মিত্র
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কৃশানু মিত্র। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে বাংলার শাসক শিবিরে নাম লেখান এই কট্টর আরএসএস-কর্মী। সোমবার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের তেরঙ্গা পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মহাসচিব। কৃশানু মিত্র একা নন, এদিন তাঁর সঙ্গে তৃণমূলে যোগদান করেন আরও অনেক নেতা-কর্মী।

কৃশানুর সঙ্গে চার নেতারও দলবদল
কৃশানুর পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিভিন্ন পদে থাকা গুরুত্বপূর্ণ একাধিক নেতা। তৃণমূলে যোগদানকারীরা হলেন, রাজু ঘোষ, অরুণ বিশ্বাস, শান্তনু ঘোষ, বিশ্বরূপ মুখোপাধ্যায় প্রমুখ। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পদাধিকারীরা ছাড়াও এদিন তিন হাজার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

যোগদান পর্ব শেষে পার্থর বার্তা
এদিন যোগদান পর্ব শেষে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্য নেতা-কর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন। বাংলার মানুষের জন্য কাজ করতে হবে। আমরা সবাই সেই লক্ষ্যে অবিচল থাকতে হবে।

তৃণমূলে যোগ দিয়ে নিশানা বিজেপিকে
তৃণমূলে যোগ দিয়ে কৃশানু মিত্র বলেন, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল, তার কোনওটাই পূরণ করতে পারেনি। বিজেপিতে থেকে আমাদের বঞ্চিত হতে হয়েছে। বাঙালির জন্য কিছু করেনি বিজেপি, কিছু করবেও না। ওরা শুধু বাঙালিকে অপমান করতে চায়। এই অপশক্তির হাত থেকে বাংলাকে রক্ষা করতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

ভাঙনের পথ ধরে তৃণমূলে এলেন কৃশানু
মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছিলেন, যে সমস্ত অভিমানী নেতাকর্মী ভুল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরা ফিরে আসুন। মমতার এই আহ্বানের পর অনেকেই তৃণমূলমুখো হয়েছেন। ভাঙন ধরছে বিজেপি-আরএসএসের মধ্যেও। সেই ভাঙনের পথ ধরেই তৃণমূলে এলেন কৃশানু ও অন্যান্যরা।












Click it and Unblock the Notifications