বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নেতারা কি ফের গেরুয়া শিবিরে ফিরবেন! পিকের পাল্টা চাল কৈলাশের
বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া নেতারা কি ফের গেরুয়া শিবিরে ফিরবেন! পিকের পাল্টা চাল কৈলাশের
বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতার দেখা মিলল বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে। যা তা নিয়ে জল্পনা তুঙ্গে, তাহলে কি ব্যর্থ হতে যাচ্ছে তৃণমূলের হাল ফেরাতে প্রশান্ত কিশোরের যাবতীয় প্রচেষ্টা। প্রসঙ্গত. বিরোধী দলগুলি থেকে সৎ ও স্বচ্ছ্ব নেতার খোঁজে নেমে পড়েথে প্রশান্ত কিশোরের টিম। চলছে গণ দলবদল।

১৭ অগাস্ট কোচবিহারে দলবদল
প্রতিদিনই চলছে গণহারে দলবদল। কোথাও তৃণমূল থেকে বিজেপিতে, তো কোথাও বিজেপি থেকে তৃণমূলে। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এব্যাপারে তাদের দলই ভারী। যার আভাস পাওয়া গেল উত্তরবঙ্গে। ১৭ অগাস্ট কোচবিহারের বিজেপি কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শৈলেন্দ্রপ্রসাদ সাউ।

৩০ অগাস্ট কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক
যদিও ৩০ অগাস্ট ওই নেতাকেই শিলিগুড়িতে দেখা গেল কৈলাস বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননের সঙ্গে বৈঠক করতে। যা নিয়ে জল্পনা তুঙ্গে, তাহলে কি প্রশান্ত কিশোরের চেষ্টা ব্যর্থ হতে চলেছে। শৈলেন্দ্রপ্রসাদ সাউ যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, তা নিজেই স্বীকার করে নিয়েছেন। তবে তিনি দাবি করেন দলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের অনুমতি নিয়ে শিলিগুড়ি গিয়েছিলেন। যদিও তৃণমূলের জেলা সভাপতি তা অস্বীকার করেছেন।

তৃণমূলে চাই সৎ ও স্বচ্ছ্ব ভাবমূর্তির নেতা
তৃণমূলে চাই সৎ ও স্বচ্ছ্ব ভাবমূর্তির নেতা। বিরোধীদলগুলির মধ্যে বামেরাই এখন পর্যন্ত এই ফোন সব থেকে বেশি পরিমাণে পেয়েছেন। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের অনেকেই এর থেকে দূরত্ব তৈরি করছেন।

প্রস্তাব ফিরিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ
এর আগে পিকের টিমের প্রস্তাব ফিরিয়েছেন বামেদের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ। সবার কাছেই ছিল একই প্রস্তাব, পগ পাবেন। কোনও কিছুর অভাব থাকবে না। কিন্তু টালি কিংবা টিনের ঘরে থেকেই প্রস্তাব ফিরিয়েছেন, সিপিএম-এর প্রাক্তন বিধায়ক লক্ষীকান্ত রায়, জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ মহেন্দ্রকুমার রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালি রায়, দেবেশ দাস। সব শেষে প্রস্তাব ফিরিয়েছেন চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রামজ।












Click it and Unblock the Notifications