মমতার সঙ্গে উত্তর কোরিয়ার একছত্র শাসক কিম জং উনের তুলনা! বিজেপি নেতা ব্যাখ্যা করলেন বাংলার পরিস্থিতি

মমতার সঙ্গে উত্তর কোরিয়ার একছত্র শাসক কিম জং উনের তুলনা! গিরিরাজ ব্যাখ্যা করলেন বাংলার পরিস্থিতি

বিহারের ভোট মিটতেই বিজেপি সর্বশক্তি দিয়ে বাংলার রাজনীতিতে ফোকাস করতে শুরু করেছে। জাতীয় স্তরে বিজেপির একের পর এক নেতা বাংলায় ঘাসফুল শিবিরকে টার্গেটে রেখে আক্রমণ শানাচ্ছেন। এবার মুখ খুলেলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের বিজেপির দাপুটে নেতা গিরিরাজ সিং।

 বাংলার রাজনীতি নিয়ে গিরিরাজের বার্তা

বাংলার রাজনীতি নিয়ে গিরিরাজের বার্তা

বাংলায় খুন ও হিংসার রাজনীতি হচ্ছে বলে এদিন বক্তব্য রাখেন গিরিরাজ সিং। এমনকি তৃণমূল সুপ্রিমোকে উত্তর কোরিয়ার একছত্র শাসক কিম জং উনের সঙ্গে তুলনা কতে ছাড়লেন না গিরিরাজ। প্রসঙ্গ তুললেন বাংলার রাজনৈতিক পরিস্থিতির। তিনি বলেন, বাংলায় দেশ বিরোধীরা 'মাথায় চড়ে নাচছে'!

 মমতাকে কিমের সঙ্গে তুলনা

মমতাকে কিমের সঙ্গে তুলনা

' কিম জং উনের মতো বিরোধী শিবিরের মানুষকে হত্যা করছেন মমতা। যাঁরাই তাঁর বিরুদ্ধে কথা বলছেন ,তাঁদেরই মেরে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এটা হিংসা আর খুনের রাজনীতি। ' এই বক্তব্য রাখার পর গিরিরাজ বলেন, ' বিহারে বড় জয় হয়েছে। এবার বাংলার মানুষ যখনই ভোট দিতে যাবেন, কমল চিহ্নেই বোতাম টিপবেন ।'

 'মমতার রাজ্যে দেশ বিরোধীদের রমরমা'!

'মমতার রাজ্যে দেশ বিরোধীদের রমরমা'!

গিরিরাজ নিজের চেনা মেজাজে এদিন বলেন,' প্রধানমন্ত্রী মোদী যখন থেকে ক্ষমতায় এসেছেন, দেশে জঙ্গিরা ভয়ে লুকোচ্ছে। আর মমতার রাজ্যে জঙ্গি থেকে দেশবিরোধীরা মাথায় চড়ে নাচছে ।' প্রসঙ্গত, খাগড়াগড় কান্ডের পর সদ্য মুর্শিদাবাদ থেকে একের পর এক জঙ্গির ধরা পড়ার ঘটনায় এনঐইএ বাংলা নিয়ে কোমর কষছে। সেই প্রসঙ্গকে এদিন উত্থাপন করেন বিজেপি নেতা গিরিরাজ।

২০২১ টার্গেট ২০০

২০২১ টার্গেট ২০০

বাংলায় অমিত শাহের সদ্য সফরেই বিজেপি নেতা জানিয়ে যান, পশ্চিমবঙ্গের আসন্ন ভোটে ২০০ টি আসন বিজেপির টার্গেটে থাকবে। ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ২৯৪ আসনের লড়াইতে আপাতত ২২২টিতে তৃণমূল রয়েছে। আর ঘাসফুলের থেকে গড় ছিনিয়ে নিতে একাধিক বার্তা দিয়ে গিয়েছেন অমিত শাহ। এরপরই আসে গিরিরাজ সিংয়ের বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+