২০১৯-এর আগে-পরে শুধু হার আর হার, তবু ২০২১-এ বাংলা দখলে আত্মপ্রত্যয়ী বিজেপি

২০১৯-এর আগে-পরে শুধু হার আর হার, তবু ২০২১-এ বাংলা দখলে আত্মপ্রত্যয়ী বিজেপি

লোকসভা ভোটের পর থেকেই ফি্কে মোদী-শাহের ক্যারিশ্মা। চারটির মধ্যে তিনটি রাজ্যে হার মানতে হয়েছে। কোনওরকমে মানরক্ষা হয়েছে হরিয়ানায়। দুষ্মন্ত চৌতালার সমর্থন নিয়ে সরকার টিকিয়েছে বিজেপি, তা সত্ত্বেও আসন্ন বিহার ও পশ্চিমবঙ্গের নির্বাচন জিততে আত্মপ্রত্যয়ী মোদী-শাহ অ্যান্ড কোম্পানি।

২০১৯ নির্বাচনের পর ফিকে গেরুয়া ঝড়

২০১৯ নির্বাচনের পর ফিকে গেরুয়া ঝড়

২০১৯ নির্বাচনের পর মহারাষ্ট্রে হারতে হয়েছে বিজেপিকে। সেখানে বিজেপি সঙ্গ ত্যাগ করে শিবসেনা কংগ্রেস ও এনসিপিকে নিয়ে সরকার গড়েছে। তারপর ঝাড়খণ্ডে তাঁদের সরকার পড়েছে। কংগ্রেস ও আরজেডির সঙ্গে জোট করে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পতন ঘটিয়েছে বিজেপি সরকারের। শেষে দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি।

পাখির চোখ বিহার ও পশ্চিমবঙ্গ

পাখির চোখ বিহার ও পশ্চিমবঙ্গ

বিহারে ২০২০-র শেষেই নির্বাচন। তারপর ২০২১-এ নির্বাচন বাংলায়। বিহারে জেডিইউকে সঙ্গে নিয়ে সরকার ধরে রাখতে সমর্থ হবে বিজেপি। এমনটাই বিশ্বাস বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। তিনি দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তির দিন সবথেকে বেশি ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বাংলা নিয়ে।

বাংলায় নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি!

বাংলায় নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি!

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দ্বিতীয় মোদী সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বলেন, এবার বাংলায় নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূলের পক্ষে ক্ষমতা ধরে রাখা আর সম্ভব নয়। বাংলার মানুষ পরিবর্তনের প্রতীক্ষায় দিন গুনছেন।

পশ্চিমবঙ্গ দখলের সব ছক তৈরি

পশ্চিমবঙ্গ দখলের সব ছক তৈরি

২০১৯-এর আগে বিজেপির কোনও ডেডিকেটেড ভোটব্যাঙ্ক ছিল না। বামভোট ভেঙে বিজেপি তৃণমূলকে হারিয়েছে ১৮ আসনে। বিধানসভাতে কি এইভাবে জয় ছিনিয়ে আনা সম্ভব। অমিত শাহের জবাব, পশ্চিমবঙ্গ দখলের সব ছক কষা হয়ে গিয়েছে। সর্বশক্তি প্রয়োগ করে বাংলা ঝাঁপিয়ে পড়বে। এবং বিজেপি ক্ষমতা দখল করবে।

২০১৯-এর আগে-পরে শুধু হার আর হার

২০১৯-এর আগে-পরে শুধু হার আর হার

উল্লেখ্য, ২০১৯ লোকসভার ভোটের সময়ে যে সব রাজ্যে বিধানসভা ভোট হয়, তার মধ্যে অরূণাচল প্রদেশ ছাড়া কোনও রাজ্যেই ক্ষমতা ধরে রাখতে পারেনি বিজেপি। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সিকিমে হার মানতে হয় বিজেপিকে। আর ২০১৯-এর সেমিপাইনাল যুদ্ধেও পাঁচটি রাজ্যে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। তার মধ্যে তিনটি রাজ্যে ক্ষমতা হারাতে হয়। পরে অপারেশন লোটাসে মধ্যপ্রদেশের ক্ষমতা ছিনিয়ে নেয় তারা। রাজস্থান, ছত্তিশগড় কংগ্রেস ছিনিয়ে নেয়, তেলেঙ্গানায় টিআরএস ক্ষমতা ধরে রাখে আর মিজোরামেও ক্ষমতা ধরে লরাখে আঞ্চলিক শক্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+