শুভেন্দুর সহায়তা কেন্দ্রে উড়ছে বিজেপির পতাকা! জল্পনার অবসান মেদিনীপুরেই

শুভেন্দুর সহায়তা কেন্দ্রে উড়ছে বিজেপির পতাকা! জল্পনার অবসান মেদিনীপুরেই

দিন কয়েক ধরেই শুভেন্দুর সহায়তা কেন্দ্র গড়ে উঠতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরে। সেই সহায়তা কেন্দ্র আবার রাতারাতি গেরুয়া রঙের হয়ে যাচ্ছে। এবা রাখঢাক না করেই শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে উড়ল বিজেপির পতাকা। শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা ফের একবার স্পষ্ট হল।

শুভেন্দুর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা

শুভেন্দুর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা

শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্রে দাদার অনুগামী বিজেপির পতাকা ওড়ানোর পর স্পষ্ট হয়ে গেল তা আদতে বিজেপির অফিসেই পরিণত হতে চলেছে। একইসঙ্গে তাঁরা বুঝিয়ে দিলেন, দাদা শুভেন্দু অধিকারী বিজেপিতেই যোগ দিতে চলেছেন। তাঁর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা।

নীল-সাদা প্লাটফর্ম থেকে শুভেন্দু গেরুয়া!

নীল-সাদা প্লাটফর্ম থেকে শুভেন্দু গেরুয়া!

সূত্রের খবর, শুভেন্দু বৃহস্পতিবারই দিল্লি উড়ে যেতে পারেন। সেখানে শুক্রবার বিজেপিতে যোগদানের পর শনিবা মেদিনীপুরের সভায় তিনি অমিত শাহের সঙ্গে আত্মপ্রকাশ করতে পারেন বিজেপি নেতা হিসেবে। নীল-সাদা প্লাটফর্ম থেকে শুভেন্দু হতে পারেন গেরুয়া।

বিজেপির পতাকা উড়িয়ে শুভেন্দুর যোগদান বার্তা

বিজেপির পতাকা উড়িয়ে শুভেন্দুর যোগদান বার্তা

দাদার অনুগামীদের সৌজন্যে শুভেন্দুর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়ছে খেজুরির হেঁড়িয়ায়। শুভেন্দুর খাসতালুক এই খেজুরি। এখানে শুভেন্দুর সহায়তা কেন্দ্রে বিজেপির পতাকা উড়িয়ে কার্যত বার্তা দিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। তাঁর গন্তব্য যে এবার গেরুয়া শিবিরে, তা পরিষ্কার।

নতুন পথে হাঁটার বার্তা দেন শুভেন্দু অধিকারী

নতুন পথে হাঁটার বার্তা দেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার হলদিয়ার সভা থেকে নতুন পথে হাঁটার বার্তা দেন শুভেন্দু অধিকারী। তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। রাজ্যকে গণতন্ত্রের পথে ফেরানোর বার্তা দেন তিনি। যাঁরা ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাদের অবস্থাও লক্ষ্মণ শেঠ, অনিল বসু, বিনয় কোঙারদের মতো হবে বলে তিনি জানান।

অমিত শাহের মঞ্চে বা দিল্লিতে গিয়ে যোগদানের জল্পনা

অমিত শাহের মঞ্চে বা দিল্লিতে গিয়ে যোগদানের জল্পনা

আবার এরই মধ্যে কৈলাশ বিজয়বর্গীয়র ফোন আসে। শুভেন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। তারপর অমিত শাহের মঞ্চে বা দিল্লিতে গিয়ে তাঁর যোগদানের জল্পনা বাড়তে থাকে। এদিকে শুভেন্দু অধিকারীকে জেড প্লাস ক্যাটাগরির নিরপত্তা দেওয়া হতে পারে বলেও খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+