বিজেপির পাঁচ বিধায়ক বেসুরো! সাংগঠনিক রদবদলে সিঁদুরে মেঘ দর্শন গেরুয়া আকাশে
বিজেপির সাংগঠনিক রদবদলে আদৌ খুশি নন দলের বিধায়করা। বিধায়কদের অন্ধকারে রেখে মণ্ডল স্তরের রদবদল করা হয়েছে বলে অভিযোগ করলেন বিধায়ক অসীম সরকার। মতুয়া মহলের অপর বিধায়করাও বিজেপির এই সাংগঠনিক রদবদলে খুশি নন বলে জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তাৎপর্যপূর্ণ পোস্ট করে দলের মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন অসীম সরকার। তিনি-সহ মতুয়া মহলের পাঁচ বিধায়কই রীতিমতো ক্ষুণ্ণ। মঙ্গলবার তিনি দীর্ঘ পোস্ট করে ক্ষোভ প্রদর্শন করেই ক্ষান্ত থাকেননি, তিনি বিজেপির সঙ্গে পথ চলা নিয়েও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু সরকার ফিরলে ২৭ সেপ্টেম্বর ৫ বিধায়ককে নিয়ে বৈঠকে সার্বিক মতামত নিয়ে মণ্ডল সভাপতি নির্বাচন করা হবে বলেছিলেন। কিন্তু তার আগেই তালিকা প্রকাশিত হয়ে গেল। কিছুতেই বিষযটি বোধগম্য হচ্ছে না বলেও তিনি মত প্রকাশ করেন।
এরপর তিনি হরিণঘাটার জনগণের উদ্দেশে লেখেন, আমি একজন কবি মানুষ। উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য রাজনীতিতে এসেছিলেন। তারপর আপনাদের আশীর্বাদে বিধায়ক হয়েছি। কিন্তু দলের মধ্যে এমনতর রাজনীতি দেখে আর ভালো লাগছে না। জানি না এর ফলাফল ভবিষ্যতে আর কতদূর গড়াবে।
এই মর্মে তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাস করেন। তিনি কথা দিয়ে কথা রাখেননি বলেও অভিযোগ করেন। বিধায়কদের পাত্তা না দিয়েই সাংগঠনিক রদবদল করে ফেলায় তিনি বেজায় বিরক্ত। এরপরও অবশ্য তিনি দলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছেন।
তাঁর ক্ষোভের কথা তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য নেতৃত্বের কাছেও জানিয়েছেন। যা হচ্ছে, সেটা দলের পক্ষে ভালো হচ্ছে না বলেই তাঁর অভিমত। শুধু তিনি নন, দলের এই ভাবনা-চিন্তায় মতুয়া ঠাকুরবাড়ির অন্য এক জনপ্রতিনিধি সুব্রত ঠাকুর পর্যন্ত ক্ষুব্ধ।
মতুয়া মহলের পাঁচ বিধায়কই বেসুরো বাজছেন। এর আগেও মতুয়া মহলে ক্ষোভের সঞ্চার হয়েছিল। একে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে ক্ষোভ রয়েছে। কথা দিয়ে কথা রাখেনি বিজেপি। ইতিমধ্যে পাঁচ বছর প্রায় অতিক্রান্ত হয়ে চলেছে, নাগরিকত্ব আইন লাগু হয়নি। সিএএ হয়নি। তারপর সাংগঠনিকস্তরে যেখানে ক্ষোভ সঞ্চার হচ্ছে, তা দলের পক্ষে সুখকর হবে না বলেই অভিমত।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications