জমি নিয়ে ভুল করেছিল সিপিএম, একটা ধানও হয় না! সিঙ্গুর নিয়ে নয়া বার্তা দিলীপের
সিঙ্গুরের কৃষকদের যে জমি ফেরত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিচে রয়েছে কংক্রিট। সেখানে কিছুই চাষ হয় না। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সিঙ্গুরের কৃষকদের যে জমি ফেরত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিচে রয়েছে কংক্রিট। সেখানে কিছুই চাষ হয় না। এদিন এমনটাই
অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জমির মালিকরা এখন বলছেন কারখানা চাই বলেছেন দিলীপ ঘোষ।

সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রথমে সিপিএম জমি নিয়ে ভুল করেছিল। মমতার সরকার জমি ফেরত আনল। দিলীপ ঘোষর অভিযোগ জমির নিচে কংক্রিট। সেখানে রয়েছে ইট, বালি, পাথর।
কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একটা করে কাগজ দিয়ে দিয়েছেন। জমি দিচ্ছেন না। আর সেই জমিতে চাষও হচ্ছে না বলে অভিযোগ দিলীপ ঘোষের। সরকারের পক্ষে সেখানে চাষের দাবি করা হলেও, বিজেপির রাজ্য সভাপতির দাবি, সেখানে একটা ধানের শিসও হয় না একহাজার একর জায়গায়। আপপাশের এলাকায় তিনবার ধান হলেও, সেখানে তা হয় না। ওই জায়গা পড়ে আছে বলে বলেও অভিযোগ দিলীপ ঘোষের।
তিনি বলেন জমির মালিকরা এখন বলছেন কারখানাই ভাল ছিল। তাঁদের দলের স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কাছে স্থানীয় মানুষের কারখানার জন্য দরবার করেছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ রাজনীতির জন্য সাধারণ মানুষের উপার্জন কেড়ে নেওয়া হচ্ছে। জমি নিয়ে এই লড়াইয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications