মমতার সরকারের দমবন্ধ করার হুঁশিয়ারি, দলে বিক্ষোভকারীদের তৃণমূলের রাস্তা দেখালেন দিলীপ

মমতার সরকারের দমবন্ধ করার হুঁশিয়ারি, দলে বিক্ষোভকারীদের তৃণমূলের রাস্তা দেখালেন দিলীপ

বিধানসভায় (assembly) সরকারের দমবন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপির (bjp)রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। বিধানসভায় তাদের যা সংখ্যা আছে তাতে সরকারের দমবন্ধ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এছাড়াও বিধানসভার বাইরেও আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। এদিনও ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁকে সরব হতে দেখা গিয়েছে।

 দিলীপ ঘোষের হুঁশিয়ারি

দিলীপ ঘোষের হুঁশিয়ারি

ভোটের ময়দানে দিলীপ ঘোষকে অনেক হুঁশিয়ারি দিতে দেখা দিয়েছিল। কিন্তু তারপর ভোট চলে গিয়েছে। ২০০ আসনের দাবি করা বিজেপি তিন অঙ্কে পৌঁছতে পারেনি। আবার ৭৭ আসনে জয় পাওয়ার পরে দুই সাংসদ জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক বিধায়ক পদে ইস্তফা দেওয়া বিধায়ক সংখ্যা নেমে গিয়েছে ৭৫-এ। সেই সংখ্যা নিয়েই লড়াই চলবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তাতেই সরকারের দমবন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। এর আগেই বিভিন্ন হুঁশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন কর্মীদের চাঙ্গা করতেই তা দিতে হয়। পাশে থাকতে হয়।
প্রসঙ্গত বলে রাখা ভাল ২০০৬ সালের নির্বাচনে সিপিএম-সহ বামেরা ২৩৫ টি আসনে জয়লাভ করেছিল। তৃণমূল পেয়েছিল ৩০ টি আসন। অনেকেই বলেন, সিঙ্গুর, নন্দীগ্রাম পর্বের পরে বিভিন্ন সময়ে মনে হয়েছিল রাজ্যে হয়ত বকলমে তৃণমূলেরই সরকার চলছে।

কর্মীরা ভয় পাওয়ায় দলের ক্ষতি হয়েছে

কর্মীরা ভয় পাওয়ায় দলের ক্ষতি হয়েছে

দাবি ছিল ২০০ বেশি আসনে জয়। কিন্তু শেষে বিজেপি ৭৭-এ গিয়ে শেষ হয়ে যায়। এর পিছনে দলীয় কর্মীদের ভয় পাওয়াকেই দায়ী করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বেশ কিছু এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল ভোটের সময়ে। সেই কারণে অনেক কর্মীই ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। ভয়ের জেরে কর্মীরা গণনা কেন্দ্র ছেড়ে চলেও গিয়েছিলেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। ফলে ক্ষতি হয়ে গিয়েছে। এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, জঙ্গলমহলে যেখানে লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করেছিল, বিধানসভায় সেখানে ধাক্কা খেয়েছেন তাঁরা। কেন এমন পরিস্থিতি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দলবদল নিয়ে দিলীপ ঘোষ

দলবদল নিয়ে দিলীপ ঘোষ

নির্বাচনের আগে হাসি মুখে তৃণমূল থেকে আসা নেতা-কর্মীদের হাতে বিজেপির পতাকা তুলে দিতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষ-সহ অন্য নেতাদের। নির্বাচনে বিজেপির ভাল ফল না হওয়ায় সেইসব নেতা-কর্মীদের বেশিরভাই তৃণমূলে ফেরত যেতে লাইন লাগিয়েছেন। এনিয়ে দিলীপ ঘোষ বলেছেন, গণতান্ত্রিক দেশে যে কেউ দলবদল করতে পারেন। কিছু লোক উদ্দেশ্য নিয়ে দল করে। তিনি বলেছেন, হাজার, হাজার জন এসেছিলেন, এর থেকে এক-আধজন গেলে যেতে পারেন।

বিক্ষোভকারীদের দিলীপের জবাব

বিক্ষোভকারীদের দিলীপের জবাব

নির্বাচনের পর থেকে বিজেপির কর্মীদের ওপরে হামলা হচ্ছে। অনেকেই ঘরছাড়া। এব্যাপারে রাজ্য নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা দলের কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়ও। দিন দুয়েক আগে দিলীপ ঘোষ নিজেও দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন হুগলিতে। যা নিয়ে অবশ্য ভীত নন বিজেপির রাজ্য সভাপতি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গণ্ডগোল করে বিজেপিতে থাকা যাবে না, দরকার হলে তৃণমূলে চলে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+