আমরা এক বাপের ব্যাটা! সিএএ নিয়ে ফের মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
আমরা এক বাপের ব্যাটা! সিএএ নিয়ে ফের মমতাকে আক্রমণ দিলীপের
সিএএ নিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন বারাসতে অভিনন্দন যাত্রায় অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেন, ভোটব্যাঙ্কের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। তিনি বলেন, আমরা এক বাপের ব্যাটা। যেমন কথা তেমন কাজ করি।

বারাসতে অভিনন্দন যাত্রা
সিএএ-র সমর্থনে বারাসতে অভিনন্দন যাত্রায় অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মধ্যমগ্রাম চৌমাথা থেকে বারাসতের হেলাবটতলা পর্যন্ত এদিন অভিনন্দন যাত্রা হয়। বিজেপির দাবি, এদিনের অভিনন্দন যাত্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন।

'আমরা এক বাপের ব্যাটা'
এই অভিনন্দন যাত্রায় দিলীপ ঘোষের অভিযোগ, সব দল শরণার্থীদের ভোটার বানিয়ে রেখেছিল, কিন্তু নাগরিক করেনি। তাঁর দাবি, বিজেপি তাদের প্রতিশ্রুতি মতো কাজ করেছে। সঙ্গে তিনি বলেন, আমরা এক বাপের ব্যাটা। যেমন কথা তেমন কাজ করি।

বিরোধীদের অবস্থান নিয়ে প্রশ্ন
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিরোধীরা কেন সুর চড়াচ্ছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এপ্রসঙ্গে তিনি হিন্দুদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলকে আক্রমণ
এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তাঁর মতে ভোটব্যাঙ্কের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। পাশাপাশি তাঁর অভিযোগ, সিএএ-র বিরোধিতায় রাজ্যে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। তাঁর আরও অভিযোগ মুখ্যমন্ত্রী ওএই দুষ্কৃতীদের পাশেই দাঁড়াচ্ছেন।












Click it and Unblock the Notifications