২০১০ সালের কথা মনে করালেন! 'এগিয়ে বাংলা' নিয়ে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার শুরু করেছেন, তা শত্রুদের সঙ্গেও কেউ করে না। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ তথ্য লুকোতে গিলে সরকার বারবার ফেঁসে

মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার শুরু করেছেন, তা শত্রুদের সঙ্গেও কেউ করে না। এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ তথ্য লুকোতে গিলে সরকার বারবার ফেঁসে যাচ্ছে।

২০১০ সালের কথা মনে করালেন দিলীপ ঘোষ

২০১০ সালের কথা মনে করালেন দিলীপ ঘোষ

সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, তিনি ২০১০ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করিয়ে দিতে চান। সেই সময় লালগড়ে পুলিশের সঙ্গে মাওবাদীদের এনকাউন্টার হয়েছিল। যেসব মাওবাদী মারা গিয়েছিল তাঁদের বাঁশে করে ঝুলিয়ে আনা হয়েছিল। সেই ঘটনায় প্রতিবাদ করে সারা বাংলা স্তব্ধ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনকার মাওবাদীদের মানবাধিকারের জন্য রাস্তায় নেমেছিলেন। সম্মান দেওয়ার দাবি তুলেছিলেন। কিন্তু এখন করোনা আক্রান্ত হয়ে মৃতদের দেহের প্রতি সম্মান প্রদর্শন করা হচ্ছে না।

এগিয়ে বাংলা নিয়ে কটাক্ষ

এগিয়ে বাংলা নিয়ে কটাক্ষ

দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, এটাই কি এগিয়ে বাংলা। আর সেই বাংলার গর্বের মুখ্যমন্ত্রী ইনি, যিনি বাংলার সাধারণ মানুষের সঙ্গে যে ব্যবহার করছেন, তা শত্রুর সঙ্গে কেউ করে না। বিদেশি শত্রু যাঁরা মারা যান তাঁদের প্রতিও এরকম অসম্মান কেউ করে না। তাঁর অভিযোগ লাশগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফলে দেহ থেকে মাংস খুলে পড়ছে। যাতে পরিচয় লুপ্ত করা যায়।

লুকোতে গিয়ে সরকার ফেঁসে যাচ্ছে

লুকোতে গিয়ে সরকার ফেঁসে যাচ্ছে

দিলীপ ঘোষের অভিযোগ, লুকোতে গিয়ে সরকার ফেঁসে যাচ্ছে। তাঁর অভিযোগ এর আগে বহু জায়গায় লাশ লুকোতে গিয়ে সাধারণের বাধার মুখে পড়েছিল পুলিশ। এতে সরকারের মানসিকতা প্রকট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

অভিযোগ অস্বীকার স্বাস্থ্য দফতরের

অভিযোগ অস্বীকার স্বাস্থ্য দফতরের

যদিও স্বাস্থ্যদফতরের তরফে এইসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি দেহগুলি বেওয়ারিশ। সেগুলি করোনা আক্রান্তদের নয়। বেশ কিছু মেডিক্যাল কলেজের মর্গে লাশগুলি পড়ে ছিল বলেও জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+