এখনই রাজ্যে ১০০ হটস্পট! তোলা হচ্ছে না কেন্দ্র থেকে আসা ফোন, চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের
রাজ্যে আক্রান্ত এলাকাকে হটস্পট বলে ঘোষণা না করার কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ কাউকে কাউকে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন।
রাজ্যে আক্রান্ত এলাকাকে হটস্পট বলে ঘোষণা না করার কড়া সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ কাউকে কাউকে খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন। দিলীপ ঘোষ বলেন, সব থেকে বেশি রিস্ক রয়েছে পশ্চিমবঙ্গের। তা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

পিপিই ছাড়াই প্রথমে চিকিৎসা শুরু
চিকিৎসক ও নার্সদের করোনা আক্রান্ত হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ, রাজ্য সরকার প্রথমে সঠিকমানের পিপিই স্বাস্থ্যকর্মীদের হাতে তুলে দেয়নি।

পিপিই-র নীল রঙ নিয়ে প্রশ্ন দিলীপের
কেন্দ্রের পাঠানো পিপিই হলুদ রঙ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি পিপিই-র নীল রঙ কোথাও দেখেননি। পশ্চিমবঙ্গেই কেবল মাত্র এই রঙ হচ্ছে। কেন এই রঙ, প্রশ্ন তুলেছেন তিনি

ফোন তুলছেন না রাজ্যের আধিকারিকরা
তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। মন্ত্রক থেকে রাজ্যে ফোন করা হয়েছে। কিন্তু ফোন তোলার মতো কেউ নেই বলেও অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। মানুষ যাতে জানতে না পারে, তার জন্য তথ্য চেপে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন মমতা
দিলীপ ঘোষের অভিযোগ কাউকে কাউকে খুশি করতে পশ্চিমবঙ্গের ক্ষতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে তিনি ফুলের বাজার খুলে দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, যেখানে অন্য রাজ্যগুলি লকডাউন বাড়ানোর কথা বলছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনে ছাড় দিয়ে যাচ্ছেন।

পশ্চিমবঙ্গে ১০০ টি হটস্পট এখনই সিল করা উচিত
দিল্লিতে একের পর আক্রান্ত এলাকাকে হটস্পট ঘোষণা করে সিল করা হচ্ছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে এখনও ১০০ টি এলাকাকে হটস্পট ঘোষণা করে সিল করে দেওয়া উচিত। কেননা লোক নিয়ম মানছে না। কতজন অসুস্থ, কেকে বাইরে থেকে এসেছে, তা বোঝা যাচ্ছে না, অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের আলাদা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, সব থেকে বেশি রিস্ক রয়েছে পশ্চিমবঙ্গের। তা কয়েকদিনের মধ্যে বোঝা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications