ফের বিতর্কিত মন্তব্য, সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান দিলীপের

ফের হুমকি । ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবার নদিয়া জেলার রানাঘাটে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল ও সভা করে বিজেপি ।

ফের হুমকি । ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । রবিবার নদিয়া জেলার রানাঘাটে নাগরিকত্ব আইনের সমর্থনে একটি মিছিল ও সভা করে বিজেপি । সেখানে দিলীপ ঘোষ বলেন , এই আইনের বিরোধিতা করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে তাদের অসম, উত্তর প্রদেশ রাজ্যের মতো গুলি করে, কুকুরের মতো মারা হবে ।
এর আগেও এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।

ফের বিতর্কিত মন্তব্য, সরকারি সম্পত্তি নষ্টকারীদের গুলি করে মারার নিদান দিলীপের

রবিবার রানাঘাটের সভায় তিনি বলেন, যারা অসম, উত্তর প্রদেশে সরকারের সম্পত্তি নষ্ট করেছে সেখানে তাদের গুলি করে মারা হয়েছে । সেখানে আমাদের দলের সরকার আছে। এই রাজ্যে আন্দোলনের নামে সরকারের সম্পত্তি নষ্ট করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয় । আপনার নিজের সম্পত্তি? সরকারের সম্পত্তি মানে আমার আপনার ট্যাক্সের টাকাতে তৈরি । সরকারের সম্পত্তি মানে দেশের মানুষের সম্পত্তি । এই রাজ্যে সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি । এবার যদি কেউ সরকারের সম্পত্তি নষ্ট করে তাহলে অসম, উত্তর প্রদেশের মতো এখানেও তাদের কুকুরের মতো গুলি করে মারা হবে। লাঠি দিয়ে মারা হবে, জেলে পোরা হবে ।

দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্যর জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় বলেন, তার এই ধরনের মন্তব্যের জবাব দিয়েছে খড়গপুর। তার পরেও তার শিক্ষা হয়নি । আমার তো মনে হয় যে এবার ওর দলই তাকে শিক্ষা দেবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+