মদন মিত্রের মতো ‘হিরো’ একপিসই তৃণমূলে! ‘রসিকতা’র মোড়কে কী বোঝালেন দিলীপ

মদন মিত্রের মতো ‘হিরো’ একপিসই আছে! ‘রসিকতা’র মোড়কে সহজ ‘স্বীকারোক্তি’ দিলীপের

মদন মিত্র মানেই রঙিন। মদন মিত্র মানেই রসিকতা। তাঁর মতো রসিক মানুষও নেহাত বেশি নেই। বিতর্কিত চরিত্রও। বেফাঁস মন্তব্যে তাঁরও জুড়ি মেলা ভার, জুড়ি মেলা ভার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। এই দুই পরস্পর বিরোধী দলের নেতা এদিন মাতিয়ে দিলেন বিধানসভা। তাঁদের রসিকতা রাজনীতিতে ফের সৌজন্যের আবহ সৃষ্টি করল।

রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক যে এক নয়!

রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক যে এক নয়!

মঙ্গলবারের বিধানসভা আরও একটি দিক দেখিয়ে দিয়ে গেল যে রাজনীতির অন্দরে বিভিন্ন নেতা-নেত্রীদের মতবিরোধ চরম আকার নেয়, তখন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক একেবারেই তলানিতে চয়ে গিয়েছে বলে মনে হয়। কিন্তু আদতে সেটা নয়, বিধানসভায় তার প্রমাণ রাখলেন দিলীপ ঘোষ ও মদন মিত্র। রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্ক যে এক নয়, তা স্পষ্ট হল এদিনের ঘটনায়।

মদন মিত্রকে দেখতে পেয়েই ডাকেন দিলীপ ঘোষ

মদন মিত্রকে দেখতে পেয়েই ডাকেন দিলীপ ঘোষ

এদিন বিধানসভায় মদন মিত্রকে রঙিন পোশাকে দেখতে পেয়েই তাঁকে ডাকেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। দিলীপবাবু এদিন বিধানসভায় গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করতে। সেইসময়ই তিনি বিধানসভায় দেখতে পান কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে।

খাসা পাঞ্জাবি পরেছেন তো। আর ক-পিস আছে এমন

খাসা পাঞ্জাবি পরেছেন তো। আর ক-পিস আছে এমন

মদন মিত্রকে হাত নেড়ে ডেকে দিলীপ ঘোষ জিজ্ঞাসা করেন, খাসা পাঞ্জাবি পরেছেন তো। আর ক-পিস এরকম পাঞ্জাবি আছে আপনার? এরপরই মদন মিত্র সহাস্যে বলেন এমন একটাই রয়েছে। যা গরম একটু বেরিয়েই ভিজে গেলাম। তাই পাল্টে এলাম। এমন একপিসই। তা শুনে দিলীপ ঘোষ যা মন্তব্য করলেন, তাতে কর্মী-সমর্থকরাও অবাক হবেন!

আপনার মতো হিরো একপিসই আছে, মদনকে দিলীপ

আপনার মতো হিরো একপিসই আছে, মদনকে দিলীপ

মদনের মুখে সহাস্য জবাব শুনে দিলীপ ঘোষ বলেন, আপনার দলে তো আপনার মতো হিরো একপিসই আছে। বিজেপি নেতার কথায় হাসিতে ফেটে পড়েন মদন মিত্র। এরপর হাসতে হাসতেই এগিয়ে যান গন্তব্যে। পরস্পর বিরোধী শিবিরের দুই নেতার রসিতকতায় উপস্থিত অন্যান্যদের ঠোঁটেও হাসির রেখা স্পষ্ট। দিলীপ বলেন, নিছক মজা করতেই একথা বলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+