আমি ওদের কাছে নিরাপত্তা চাইনি' বলে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়লেন দিলীপ
আমি ওদের কাছে নিরাপত্তা চাইনি' বলে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছাড়লেন দিলীপ
পশ্চিমবঙ্গের রাজনীতির একেবারে অন্যধারার মানুষ দিলীপ ঘোষ, অকুতোভয় এবং বিতর্কিত৷ তাই ইতিমধ্যেই ৩ বার সরাসরি তাঁর উপর হামলা হয়ে গিয়েছে। একারণে বেশ কয়েকবছরধরে কেন্দ্রের ওয়াই প্লাস এবং রাজ্যেরও নিরাপত্তা পান৷ সম্প্রতি চিঠি দিয়ে স্বরাষ্ট্র দফতরকে দিলীপ ঘোষ জানিয়েছেন তিনি রাজ্যের দেওয়া নিরাপত্তা ছেড়েদ দিচ্ছেন।

কিন্তু কেন তিনি ছাড়ছেন রাজ্যের দেওয়া নিরাপত্তা? দিলীপের বক্তব্য তিনি এখন আর বঙ্গ-বিজেপির রাজ্য সভাপতি নন৷ তাঁর দায়িত্ব বেড়েছে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি হিসেবে। এখন দলের কাজে তাঁকে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে হবে৷ স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তার অন্য রাজ্যে তেমন বিশেষ গুরুত্ব নেই৷ তাই তিনি রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়ছেন৷ তবে রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়লেও কেন্দ্রের ওয়াই প্লাস সিকিউরিটি থাকছেই দিলীপের সঙ্গে।
রাজ্যের দেওয়া নিরাপত্তা ছাড়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, আমি কখনও ওদের (তৃণমূল সরকার) কাছে নিরাপত্তা চাইনি৷ দল বড় দায়িত্ব দিয়েছে তাই এখন রাজ্যের বাইরেও যেতে হবে। তাই রাজ্যের দেওয়া নিরাপত্তার প্রয়োজনীয়তা নেই৷ দিলীপবাবু নিজের নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত হয়ে আরও বলেন, কেন্দ্রের দেওয়া নিরাপত্তারক্ষীরা তো আমার সঙ্গে থাকছেনই, তাই অসুবিধে হবে না।
প্রসঙ্গত নির্ভিক, আপোসহীন, তীরের ফলার মতো রাজনীতির আমদানি বঙ্গ-বিজেপিতে করেছেন দিলীপ ঘোষ। যেখানে ছ'মাস শাসক বিরোধী যে কোনও দলের পোস্টে থেকে এই স্ক্যাম সেই স্ক্যামের অভিযোগের পাহাড় জমছে নেতাদের বিরুদ্ধে সেখানে ৬ বছর বঙ্গ-বিজেপির সভাপতি থেকেও একটাও স্ক্যাম নাম জড়ায়নি দিলীপবাবুর!
একটা সময় মুরলীধর লেনটাকেও ঠিক মতো চিনত না অনেকেই, পুরনোদিনের গেরুয়া বাড়িটার সমানে লাইট, ক্যামেরা, বাইটের ভিড় সেরকম থাকত না। পশ্চিমবঙ্গের রাজনীতিটা বাম বনাম মমতা, মমতা বনাম বামেই থেমে থাকত!সমালোচনা হোক বা প্রশংসা শেষ কয়েকবছরে বঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক করে দিয়েছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications