মিড ডে মিলে চূড়ান্ত দুর্নীতি! দলের কর্মীদের জন্য ডিম-ভাত, আর স্কুলে নুন-ভাত, মমতাকে কটাক্ষ দিলীপের
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মিড মে মিলে নুন ভাতখাওয়ানোর ঘটনায় তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেছেন।
মিড ডে মিলে খাওয়ানো হচ্ছে নুন ভাত। সোমবার অভিযোগ পেয়েই চুঁচুড়ার বাণীমন্দির বালিকা বিদ্যালয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মিড ডে মিলে নুন ভাত খাওয়ানোর ঘটনায় তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দায়ী করেছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, দলের কর্মীদের জন্য ডিম-ভাত আর স্কুলের বাচ্চাদের মুখে নুন-ভাত তুলে দেওয়া হচ্ছে।
দলের কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন জেলায় যাচ্ছেন দিলীপ ঘোষ। সোমবার তিনি গিয়েছিলেন, উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। সেখানে হুগলির স্কুলে নুন ভাত বিলি নিয়ে প্রশ্ন করা হলে, দিলীপ ঘোষ এই কটাক্ষ করেন। পাশাপাশি তিনি বলেন, বিজেপি সব কা সাথ, সব কা বিকাশ চায়।












Click it and Unblock the Notifications