খবরে থাকার উপায় আছে তাঁর কাছেও! শান্তনু ঠাকুরকে 'সমর্থন' করে 'রাজনীতির ট্রাভেলার'দের নিশানা দিলীপের

খবরে থাকার উপায় আছে তাঁর কাছেও! শান্তনু ঠাকুরকে 'সমর্থন' করে 'ট্রাভেলার'দের নিশানা দিলীপের

বিজেপিতে (BJP) সবাই নেতা। সবাই কাজ করছেন, কেউ যদি নিজেকে বিক্ষুব্ধ মনে করেন, তাহলে সেটা তাঁর নিজের ব্যাপার। কোনও ব্যাপারে মত পার্থক্য হলে, তা মিটিয়ে নেওয়ার জায়গা আছে বলেও এদিন ইকো পার্কে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

গ্রুপ লেফট নিয়ে কটাক্ষ

গ্রুপ লেফট নিয়ে কটাক্ষ

যাঁরা আর কিছু লেফট করতে পারে না, তাঁরা গ্রুপ লেফট করে। দলের বিভিন্নস্তরের নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে এই মন্তব্য করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত ডিসেম্বর মাসের শেষ থেকে এখনও পর্যন্ত বিজেপির বেশ কয়েকজন বিধায়ক একাধিক গ্রুপ ছেড়েছেন। এর মধ্যে উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার ৫ মতুয়া বিধায়কও রয়েছে। দলের গ্রুপ ছেড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সব থেকে শেষে যুব মোর্চার গ্রুপ ছেড়েছেন শঙ্কুদেব পণ্ডা।

 খবরে থাকতে গ্রুপ লেফট

খবরে থাকতে গ্রুপ লেফট

দিলীপ ঘোষ কটাক্ষের সুরে বলেছেন, তিনি মনে করেন, তিনি যদি ৪-৫ টা গ্রুপ লেফট করেন, তাহলে তিনি খবরের মধ্যে থাকবেন, সাংবাদিকরা খবর করবেন। এভাবে খবরে থাকা যায়, কিন্তু দলে পদ পাওয়া যায় না কিংবা সমর্থন পাওয়া যায় না। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

 শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া

শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া

রবিবার রাতে শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠক করেছেন সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, শান্তনু ঠাকুর দলের নেতা-মন্ত্রী। এর আগেও অনেকে গিয়েছিলেন, তখন খবর হয়নি। তিনি বলেন, যে কোনও লোকের বাড়িতে যে কেউ যেতে পারে। কথা বলতে পারে। অন্য দলের নেতাদের বাড়িতেও কেউ যেতে পারেন। দিলীপ ঘোষ বলেন, খড়দপুরের প্রাক্তন চেয়ারম্যানের মায়ের প্রয়ানের পরে তাঁর বাড়িতে গিয়েছিলেন। দিলীপ ঘোষ বলেন, যে কোনও কারণে দেখা করাটা সৌজন্যের মধ্যে পড়ে।
শান্তনু ঠাকুরের দিল্লি যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তিনি তো মন্ত্রী দিল্লিতেই থাকেন। তিনি দিল্লি যাবেন, সেটা কোনও খবর নয়।

রাজনীতিতে ট্রাভেলার

রাজনীতিতে ট্রাভেলার

দিলীপ ঘোষ নেতাদের দলবদল প্রসঙ্গে বলেন, রাজনীতিতে কিছু ট্রাভেলার থাকেন, তাঁরা ট্রাভেল করতে থাকেন। সুবিধা অনুযায়ী, কখনও এক দল তো কখনও অন্য দল। সেইসব লোককে দিয়ে রাজনীতি হয় না, দলও চলে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে প্রথম বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন মুকুল রায়। এরপর নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হওয়া একাধিকজন ফের তৃণমূলে ফিরেছেন। ত্রিপুরায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যাঁদের নিয়েই কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+