২০২১-এর আগেই হেরে গিয়েছে! মমতার সরকারের বিরুদ্ধে উদাহরণ তুলে বিস্ফোরক দিলীপ ঘোষ
সরকারের স্ট্র্যাকটারটা আছে, কিন্তু সরকার বলে কিছু নেই। এই সরকারের উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে। ২০২১-এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছেন। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সরকারের স্ট্র্যাকটারটা আছে, কিন্তু সরকার বলে কিছু নেই। এই সরকারের উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে। ২০২১-এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছেন। এমনটাই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অমানবিক সরকার, স্বৈরাচারী সরকার
করোনায় আক্রান্তদের বাঁচাতে পারছে না সরকার। সুস্থ মানুষদের গুণ্ডা দিয়ে পেটানো হচ্ছে। বনগাঁয় দলীয় নেতার ওপর হামলা প্রসঙ্গ এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতা বারাসতে ভর্তি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে অমানবিক ও স্বৈরাচারী বলে অভিহিত করেন।

সরকারের স্ট্র্যাকটার আছে
দিলীপ ঘোষ বলেন, সরকার বিরোধীদের সঙ্গে বিশেষ করে বিজেপির সঙ্গে যে ব্যবহার করছে, তাতে মনে হচ্ছে তারা হেরে গিয়েছে। দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, সরকারের স্ট্র্যাকটারটা আছে, কিন্তু সরকার বলে কিছু নেই। তাঁর দাবি, যত দিন যাচ্ছে মানুষ এদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই হতাশ ও নিরাশ হয়ে গিয়ে প্রতিদিন বিজেপির নেতা কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে।

মাথাভাঙা, তুফানগঞ্জে আক্রমণের অভিযোগ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আরও অভিযোগ মাথাভাঙা, তুফানগঞ্জে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, উনারা যদি মনে করেন, গুণ্ডা দিয়ে, পুলিশ দিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে, তাহলে ভুল করছেন।

উল্টো গুনতি শুরু হয়েছে
দিলীপ ঘোষ বলেছেন এই সরকারের উল্টো গুনতি শুরু হয়ে গিয়েছে। ২০২১-এর জন্য পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছেন। এই অত্যাচারের জবাব তাঁরা দেবেন বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications