ঢাক বাজিয়ে বিজেপির দেবশ্রী পেশ করলেন মনোনয়ন! রায়গঞ্জের ভূমিকন্যার কোন বার্তা তৃণমূলকে
বিজেপির রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। গেরুয়া পতাকা আর পদ্মের সমারোহে ঢাকের বাদ্যি বাজিয়ে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন রায়গঞ্জ শহরের রাজপথ ধরে জেলাশাসকে
বিজেপির রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরী। গেরুয়া পতাকা আর পদ্মের সমারোহে ঢাকের বাদ্যি বাজিয়ে হাজার হাজার কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গেলেন রায়গঞ্জ শহরের রাজপথ ধরে জেলাশাসকের দপ্তরে পৌঁছান বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। আজ মনোনয়ন জমা দিতে এসে তিনি বলেন রায়গঞ্জের মানুষ এবার নিজের ভোট নিজে দিতে পারবেন। কংগ্রেস, তৃনমূল সিপিএম এদের কেউই প্রধানমন্ত্রী হতে পারবেনা। মোদিজীই প্রধানমন্ত্রী হবেন এবং মানুষ তাকে ভোট দিয়েই জয়যুক্ত করবেন কেন্দ্রে বিজেপি সরকারের প্রতিনিধি করবেন বলে মনে করেন তিনি।

দিনক্ষণ দেখে ঘড়ির কাটা ধরে সাড়ে বারোটায় মনোনয়ন জমা দেওয়ার জন্য মিছিল এদিন শুরু করেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী । কসবা মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থক দের নিয়ে মিছিল করে রায়গঞ্জ শহরের চন্ডীতলার দিকে এগিয়ে যান তিনি। এরপর দলের জেলা সভাপতি নির্মল দামসহ অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপির রাজ্য নেত্রী দেবশ্রী চৌধুরী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, অবহেলিত উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নই তার প্রধান ইস্যু। তার অভিযোগ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী সিপিএম সাংসদ কোন কাজই করেনি, কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সী ও তার স্বামী স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সীকে এই কেন্দ্রের মানুষ জয়ী করেছিলেন। কেন্দ্রে সেই সময় তাঁদের ইউপিএ সরকারও ছিল কিন্তু রায়গঞ্জের মানুষকে এইমস হাসপাতালের নামে মিথ্যে কথা বলেছে কংগ্রেস।

এদিন তৃণমূলকে নিশানায় রেখে তোপ দাগেন দেবশ্রী চৌধুরী। তিনি বলেন ,তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এবার একজোট হয়ে বিজেপিকে ভোট দেবে বলে দাবি করেন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। কর্মী সমর্থকদের সংখ্যার নিরিখে বিরোধী দলগুলির থেকে মনোনয়নের মিছিলে অনেকটাই এগিয়ে রায়গঞ্জের প্রার্থী , এমনই দাবি গেরুয়া শিবিরের।












Click it and Unblock the Notifications