করোনায় দেহ পোড়ানো হচ্ছে জঙ্গলে! স্বরাষ্ট্র-স্বাস্থ্য, দুটোতেই ব্যর্থ মমতা, বিস্ফোরক ভারতী ঘোষ

করোনায় দেহ পোড়ানো হচ্ছে জঙ্গলে! স্বরাষ্ট্র ও স্বাস্থ্য, দুটোতেই ব্যর্থ মমতা, বিস্ফোরক ভারতী

ফের করোনা নিয়ে তথ্য গোপনের অভিযোগ বিজেপির। মৃত ও আক্রান্তদের নিয়ে তথ্য গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর আরও অভিযোগ, করোনায় মৃতদের দেহ জঙ্গলে নিয়ে গিয়ে পোড়ানো হচ্ছে। সরকারের হাতে কিট থাকা সত্ত্বেও পরীক্ষা করানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

দেশে সব থেকে কম টেস্ট করানোর অভিযোগ

দেশে সব থেকে কম টেস্ট করানোর অভিযোগ

ভারতী ঘোষের অভিযোগ দেশে সব থেকে কম টেস্ট করানো হয়েছে পশ্চিমবঙ্গে। রাজ্যের হাতে প্রায় সাতাশ হাজার কিট রয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে।

মৃতদের পোড়ানো হচ্ছে জঙ্গলে

মৃতদের পোড়ানো হচ্ছে জঙ্গলে

ভারতী ঘোষ বলেন, মানুষ মারা যাওয়ার পর মুখ্যমন্ত্রী যা করছেন তা অত্যন্ত লজ্জাজনক। তাঁর অভিযোগ মৃতদের লুকিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে। স

ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা

ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা

ভারতী ঘোষের অভিযোগ রাজ্যের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ফলে লকডাউন মানা হচ্ছে না। অডিট কমিটি করে মৃত্যু লুকিয়ে মুখ্যমন্ত্রপী বলছেন যুদ্ধ জয় করছেন। অভিযোগ করেছেন ভারতী ঘোষ।

 স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দুটোতেই ব্যর্থ মমতা

স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দুটোতেই ব্যর্থ মমতা

একদিকে করোনা মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি যেমন ব্যর্থ হয়েছে, ঠিক তেমনই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রশাসনকে রাজনীতিতে জড়িয়েছেন। তিনি দুটোতেই ব্যর্থ হয়েছেন বলে দাবি করেছেন ভারতী ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+