সরকারের দুর্নীতি নিয়ে আক্রমণ! নারদা নিয়ে বিস্ফোরক ভারতী ঘোষ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির নেত্রী ভারতী ঘোষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, নে
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির নেত্রী ভারতী ঘোষ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, নেই কাজ তো খই ভাজ। এই সরকার কোনও কিছুই হ্যান্ডেল করতে পারেনি। অভিযোগ করেছেন ভারতী ঘোষ।

দুর্নীতি নিয়ে আক্রমণ
রেশন বন্টন, ১০০ দিনের কাজ, সবেতেই রাজ্যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতী ঘোষ। নেতা থেকে মন্ত্রী সবাই দুর্নীতিতে অভিযুক্ত। সবাই এই দুর্নীতি যুক্ত বলেই সিস্টেমটা কাজ করছে না। যেসব মানুষ সিস্টেম চালানোর সঙ্গে যুক্ত, তারা সঠিকভাবে না চালানোতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সরকার জানে না তাদের কী করণীয়
ভারতী ঘোষ কটাক্ষ করে বলেন, সরকার জানে না তাদের কী করণীয়। তিনি বলেন, সরকার চালাতে গেলে দক্ষতার প্রয়োজন হয়। কিন্তু স্টান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর করোনা, আম্ফানে দেখা যায়নি। রেশন বন্টনেও দেখা যায়নি। ফলে তৃণমূলের নেতারা ত্রাণ নিজেদের গোডাউনে ঢুকিয়ে দিতে পেরেছিলেন।

নারদা নিয়ে কোন তদন্ত সরকারের, প্রশ্ন ভারতীর
২০১৬-র ভোটের আগে নারদা কেলেঙ্কারি প্রকাশিত হয়। ( যদিও তার সত্যতা পরীক্ষা করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া) ভারতী ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন তিনি আগে জানতে এদের টিকিট দিতেন না। কিন্তু পরবর্তী সময়ে তিনি কী করলেন, প্রশ্ন করেন ভারতী। মুখ্যমন্ত্রী সোজা নিয়ে রাজীব কুমারের জন্য রাস্তায় বসেছিলেন, মন্তব্য করেন ভারতী।

পরিযায়ীদের নিয়ে তথ্য ভিত্তিক ডেটা পায়নি কেন্দ্র
কেন্দ্রীয় সরকারের পরিযায়ীদের প্রকল্পে রাজ্যের নাম না থাকা প্রসঙ্গে ভারতী ঘোষ বলেন, রাজ্যের থেকে তথ্য ভিত্তিক ডেটা পাওয়া যায়নি। কটাক্ষ করে তিনি বলেন, এই সরকার চিৎকার করতে পারে, অভিযোগ করতে পারে, গণ্ডগোল করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমনকে সমর্থন করে তিনি বলেন, রাজ্য সরকার সময় মতো তথ্য পাঠায়নি বলেই রাজ্যের নাম কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা যায়নি।












Click it and Unblock the Notifications