পাপের ইমারত ভাঙবে ২০২১-এ! মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচতে পারবেন না, তীব্র আক্রমণ ভারতীর
পাপের ইমারত ভাঙবে ২০২১-এ! মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচতে পারবেন না, তীব্র আক্রমণ ভারতীর
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোনও লজ্জা নেই। এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর অভিযোগ, সরকার একটার পর একটা অন্যায় কাজ করে যাচ্ছে। আইনে না টিকলেও করে যাচ্ছে। কোনও লজ্জা নেই। ২০২১-এর নির্বাচনে এই সরকারের পতন হবেই বলে মন্তব্য করেছেন ভারতী ঘোষ।
অভিশপ্ত সরকার
ভারতী ঘোষ কটাক্ষ করে বলেন, এই সরকারটা অভিশপ্ত। তাঁর অভিযোগ ২০১৮ সালে সিআইডিকে লাগানো হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় সিআইডি তাঁর বাড়িতে তালা লাগিয়ে দিয়ে যায়। বাবার দেওয়া বাড়িতে পুলিশ তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। যা গায়ের জোরেই করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি।
সব প্রোপার্টিই লিগাল প্রোপার্টি
প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ বলেন, তাঁর যে বাড়িতে তালা লাগানো হয়েছিল তা লিগাল প্রোপার্টি। তা অ্যাটাজ করেছিল সরকার। এর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করেন। মামলায় তাঁর জয় হয়। আদালত তালা খুলে দেওয়ার নির্দেশ দেয়, চাবি ফেরতের নির্দেশ দেয়। এরপরেই ১০০ দিন চাবি দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে আদেশ হওয়ার পর এপ্রিলে তিনি চিঠি দেন চাবির দাবি করে। এরপর ২৭ মে সিআইডি জানায় মালিকের সামনেই চাবি সিল ভাঙা হবে। পরে সোশ্যাল ডিস্ট্যান্সিং না মেনে কাজটি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।
পাপের ইমারত ভাঙবে ২০২১-এ
বিজেপি নেত্রী ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ করে বলেছেন, পাপের ইমারত ২০২১-এ ভেঙে চুরমার হয়ে যাবে। তিনি বলেন নিরীহ মানুষদের গ্রেফতার করা হচ্ছে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। সাংবাদিকদের থানায় ডেকে পাঠানো হচ্ছে। ভারতী ঘোষ বলেন ২০২১-এ জনগণের আদালত যে রায় দেবে, তাতে মুখ্যমন্ত্রী পালিয়ে বাঁচার জায়গা পাবেন না।












Click it and Unblock the Notifications